এক্সপ্লোর

MI vs RCB, 1 Innings Highlight: দুবাইয়ে বিরাট-ম্যাক্সওয়েল ঝড়, রোহিতদের লক্ষ্য ১৬৬

IPL 2021, MI vs RCB: মরুশহরে ব্যাট হাতে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধশতরান করে নজির গড়লেন বিরাট কোহলি। জয় পাওয়ার জন্য মরিয়া ২ দলের ২২ গজে মুখোমুখি লড়াই।

দুবাই: টুর্নামেন্টের অন্যতম সেরা ২ দলের লড়াই। জয় পাওয়ার জন্য মরিয়া ২ দলের ২২ গজে মুখোমুখি লড়াই। দুবাইয়ে মুখোমুখি লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মরুশহরে ব্যাট হাতে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধশতরান করে নজির গড়লেন বিরাট কোহলি। জয়ের জন্য মুম্বইয়ের ১৬৬ রান করতে হবে। 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা দেবদত্ত পাড়িক্কলকে এদিন খাতাই খুলতে দেননি বুমরা। ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর শ্রীকর ভরতকে সঙ্গে নিয়ে চালিয়ে খেলা শুরু করেন বিরাট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০ হাজার রান পূরণ করলেন কিং কোহলি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে রবিবার ওপেনে নেমেই এই মাইলস্টোন স্পর্শ করেন কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবেও এই নজির গড়়লেন বিরাট। রোহিতের দলের বিরুদ্ধে রবিবার মাঠে নামার আগে ১০ হাজার রানের থেকে মাত্র ১৩ রান পেছনে ছিলেন বিরাট। এদিন মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমেই সেই লক্ষ্যপূরণ করে ফেলেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতরানের পরই আউট হয়ে যান তিনি। বিরাট নিজের ক্রিকেট কেরিয়ারে জাতীয় দল ছাড়াও আইপিএলে আরসিবি ও ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেছেন। 

কিন্তু এদিন গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন তাঁর পুরনো মেজাজে। রিভার্স স্যুইপে ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত তিনি। এদিনও বেশ কয়েকবার তার নিদর্শন পাওয়া গেল। মাঠের চারধার ধরেই চার-ছক্কা। ৩৭ বলে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। শেষদিকে মূলত তাঁর ব্যাটিং বিক্রমেই আরসিবি দেড়শোর গণ্ডি পেরিয়ে যায়। মুম্বই বোলারদের মধ্যে এদিন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বুমরা। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও রাহুল চাহার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget