এক্সপ্লোর

IPL 2021: কেকেআর ম্যাচের আগে দুই বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিল আরসিবি

সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছেন বিরাট কোহলিরা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচের আগে দুই বিদেশি ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শারজা: সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছেন বিরাট কোহলিরা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচের আগে দুই বিদেশি ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্ত জারি করে দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরার দল ছাড়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট অর্জন করতে পারেনি। ফলে তাদের যোগ্যতা অর্জনকারী পর্বে মাঠে নামতে হবে। তাই বিশ্বকাপের জন্য তড়িঘড়ি জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে যোগ দিতে হবে দুই ক্রিকেটারকে। সে কারণেই দুই তারকাকে আগেই ছেড়ে দেওয়া হয় আইপিএলের জৈব সুরক্ষা বলয় থেকে।

আরসিবির বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরাকে আরসিবির বায়ো বাবল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু তাঁদের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিতে হবে। আমরা ওঁদের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আইপিএলের সময়ে ওদের পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।’ 

চামিরার আরসিবির জার্সিতে আইপিএলে মাঠে নামার সুযোগ না হলেও হাসারাঙ্গা ২টি ম্যাচে মাঠে নামেন। যদিও নজর কাড়তে ব্যর্থ হন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোনও রান না করে আউট হন ওয়ানিন্দু। ২০ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি। পরে চেন্নাইয়ের বিরুদ্ধে ১ রান করে অপরাজিত থাকেন হাসারাঙ্গা। বল হাতে ৪০ রান খরচ করেন। যদিও এই ম্যাচেও উইকেট পাননি শ্রীলঙ্কার অলরাউন্ডার।

এদিকে, আরসিবির বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অইন মর্গ্যান। প্লে অফে ওঠার পথে চতুর্থ স্থান অর্জন করেছে নাইটরা। নাইট অধিনায়কের মতে, আমিরশাহিতে যেভাবে দল ঘুড়ে দাঁড়িয়েছে, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিরাটদের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের মিডিয়াকে তিনি বলেন, 'প্রথম পর্বে সেভাবে ছন্দে ছিলাম না আমারা। কিন্তু আমিরশাহিতে দ্বিতীয় পর্বে দারুণ ছন্দে ফিরে এসেছে দল। এই মোমেন্টামটাই ধরে রাখতে চাই আমরা সব সময়। আমাদের পারফরম্যান্স ও ফলাফল ধারাবাহিকভাবে ভাল হয়েছে এবার। ছেলেরা মানসিকভাবে উদবুদ্ধ হয়ে আছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget