এক্সপ্লোর

RCB vs SRH, Match Highlights: কোহলিদের ৪ রানে হারিয়ে চমক হায়দরাবাদের

IPL 2021, RCB vs SRH: পয়েন্ট টেবিলের প্রথম দুই দলের মধ্যে থেকে প্লে অফে পৌঁছনোর কোহলিদের স্বপ্ন জোরাল ধাক্কা খেল। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকলেন কোহলিরা।

আবু ধাবি: কেউ কেউ বলছেন, পচা শামুকে পা কাটল বিরাট কোহলিদের। কারণ, বুধবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে ৪ রানে হারিয়ে বড়সড় চমক দিল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। ফলে পয়েন্ট টেবিলের প্রথম দুই দলের মধ্যে থেকে প্লে অফে পৌঁছনোর কোহলিদের স্বপ্ন জোরাল ধাক্কা খেল। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকলেন কোহলিরা।

এক দলের প্লে অফের যোগ্যতা অর্জন আগেই হয়ে গিয়েছে। অন্য দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ সেই অর্থে ছিল কার্যত নিয়মরক্ষার। তবে বিরাট কোহলিদের সামনে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসার সুযোগ ছিল। পয়েন্ট টেবিলে আপাতত কোহলিরা আছেন তিন নম্বরে। প্রথম দুইয়ে শেষ করতে পারলে কোয়ালিফায়ার ওয়ান খেলা যাবে। যার অর্থ, সেই ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে। আর হারলেও কোয়ালিফায়ার টু খেলে ফের একবার ফাইনালে যাওয়ার সুযোগ। যা কোনও দলই হাতছাড়া করতে চাইবে না।

বুধবারের ম্যাচে শুরু থেকে দাপট দেখান আরসিবি বোলাররা। তবে তারই মধ্যে ব্যাট হাতে লড়াই করলেন জেসন রয়। ইনিংস ওপেন করতে নেমে ড্যান ক্রিশ্চিয়ানের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে যিনি ৩৮ বলে ৪৪ রান করে গেলেন। পাঁচটি চার মেরেছেন ইংরেজ তারকা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বুধবার সর্বোচ্চ স্কোরার তিনিই।

এদিন বাংলার ঋদ্ধিমান সাহাকে দিয়ে ইনিংস ওপেন করায়নি হায়দরাবাদ। কেন উইলিয়ামসনের দলের হয়ে তাই জেসন রয়ের সঙ্গে ইনিংস ওপেন করেন অভিষেক শর্মা। তবে রান পাননি তিনি। ১০ বলে ১৩ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ২৯ বেল ৩১ রান করেন কেন। চারটি চার মেরেছেন কিউয়ি তারকা। শেষের দিকে জেসন হোল্ডার (১৩ বলে ১৬ রান) ছাড়া ব্যাট হাতে আর কেউই নজর কাড়তে পারেননি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের শেষে হায়দরাবাদ তুলল ১৪১/৭। ঋদ্ধি ৮ বলে করেন ১০ রান।

ঋদ্ধির রান না পাওয়ার দিন অবশ্য নজর কাড়লেন বাংলার আর এক ক্রিকেটার। শাহবাজ আমেদ। বাঁহাতি স্পিনার শাহবাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৪ ওভার বল করলেন। কোনও উইকেট পাননি। তবে খরচ করলেন মাত্র ২১ রান। তিন উইকেট হর্ষল পটেলের।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৭/৬ স্কোরে আটকে যায় আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ৪০ রান করে রান আউট হয়ে যান। সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। রান পাননি কোহলি। দেবদত্ত পড়িক্কল ৫২ বলে ৪১ রান করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget