এক্সপ্লোর

IPL 2022 Auction: ৪৯ জনের ন্যূনতম দাম ২ কোটি টাকা, নিলামের জন্য নাম লিখিয়েছেন ১২১৪ ক্রিকেটার

আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি।

মুম্বই: আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন।

এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই আগামী মাসে বেঙ্গালুরুতে নিলামের (IPL Auction) আসর বসবে। নিলামে নামার আগে সবচেয়ে বেশি অর্থ থাকছে পাঞ্জাব কিংসের হাতে। তারা নামবে ৭২ কোটি টাকা নিয়ে। ৬৮ কোটি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস নামছে ৬২ কোটি টাকা নিয়ে। লখনউ দলের হাতে রয়েছে ৫৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। ৫২ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের হাতে আছে ৪৮ কোটি টাকা করে। দিল্লির হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।

ডেভিড ওয়ার্নারের গুরুত্ব সানরাইজার্স হায়দরাবাদ না বুঝলে কী হবে, আইপিএল ২০২২ নিলামে কিন্তু সব দলের মধ্যে ওয়ার্নারকে নিয়ে তীব্র টানাটানি চলবেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন ওয়ার্নার। আইপিএল নিলামে তাঁর সবচেয়ে বেশি বেসপ্রাইস নির্ধারিত হয়েছে। ভারতীয় মুদ্রায় তাঁর ন্যূনতম দাম ২ কোটি টাকা ধার্য করা হয়েছে। শুধু ওয়ার্নার একা নন, তাঁর অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সতীর্থ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা প্লেয়ার মিচেল মার্শেরও ন্যূনতম দাম ২ কোটি টাকা নির্ধারিত হয়েছে।

তবে এ বার আইপিএল উল্লেখযোগ্য অনুপস্থিতিদের তালিকায় রয়েছেন মিচেল স্টার্ক, স্যাম কারান, বেন স্টোকস, ক্রিস গেইল, জোফ্রা আর্চার এবং ক্রিস ওকস। ২০২২ আইপিএলের নিলামের জন্য ১৭ জন ভারতীয় এবং ৩২ জন বিদেশি প্লেয়ারদের তালিকায় থাকা বড় নামের মধ্যে রয়েছেন আর অশ্বিন, শ্রেয়স আইয়ার, শিখর ধবন, ঈশান কিষান, সুরেশ রায়না, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, স্টিভ স্মিথ, শাকিব আল হাসান, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, ফ্যাফ ডু'প্লেসি, কুইন্টন ডি'কক, কাগিসো রাবাডা ও ডোয়েন ব্র্যাভো।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলিদের তিন ম্যাচ ইডেনে, ঘোষণা করে দিল বোর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget