এক্সপ্লোর

IPL 2022: বিশ্বের প্রথম উইকেট কিপার হিসেবে এই রেকর্ডের মালিক এখন ধোনি

IPL 2022 Dhoni Record: ঠিক যেমন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে গতকাল মাঠে নেমে উইকেটের পেছনে নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন ক্যাপ্টেন কুল। 

মুম্বই: তিনি মাঠে থাকা মানেই খবর। তিনি মাঠে নামা মানেই নতুন কিছু ঘটনার সাক্ষী থাকা। চল্লিশ পেরিয়েও তিনি এখনও মাঠে অনবদ্য। এখনও রেকর্ড গড়ার অভ্যেস বজায় রেখেছেন। ঠিক যেমন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে গতকাল মাঠে নেমে উইকেটের পেছনে নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন ক্যাপ্টেন কুল। 

উইকেটকিপার হিসেবে কোন রেকর্ড গড়লেন ধোনি?

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলও জয়ের সরণিতে ফিরেছে। ৯১ রানে পন্থের দলকে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এবার বিশ্বের প্রথম উইকেট কিপার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ ক্যাচ ধরার নজিরও গড়লেন ধোনি। ডোয়েন ব্র্যাভোর বলে শার্দুল ঠাকুরের ক্যাচ লুফে নেওয়ার সঙ্গে সঙ্গেই এই নতুন রেকর্ডের মালিক হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।

তালিকায় আর কারা রয়েছেন?

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের দীনেশ কার্তিক। আরসিবির জার্সিতে এবারের আইপিএলে খেলা কার্তিক ১৮২টি ক্যাচ ধরেছেন। পাকিস্তানের কামরান আকমল তৃতীয় স্থানে রয়েছেন ১৭২টি ক্যাচ নিয়ে। তালিকায় চতুর্থ স্থানে প্রোটিয়া উইকেট কিপার কুইন্টন ডি কক (১৬৬)। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ১৫০টি ক্যাচ লুফেছেন উইকেট কিপার হিসেবে। 

দিল্লি-বধ ধোনিদের

এই ম্যাচকে বলা হয় গুরু-শিষ্যের লড়াই। কারণ একদিকে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সেই পন্থ, জাতীয় দলে যাঁকে ধোনির উত্তরসূরি মনে করা হয়।

সেই ম্যাচে শিষ্যের দলকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলেব ধেনিরা। চেন্নাই সুপার কিংসের ২০৮/৬ তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানে শেষ দিল্লি। চেন্নাই বোলারদের মধ্যে তিন উইকেট মঈন আলির।

আর ধোনিদের বড় ইনিংসের নায়ক ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৪৯ বলে ৮৭ রান করলেন তিনি। কনওয়ের ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। কনওয়েকে যোগ্য সঙ্গত করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৩ বলে ৪১ রান করলেন তিনি। রুতুরাজের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। সিএসকে-র দুই ওপেনার মিলে ১১ ওভারে ১১০ রান যোগ করেন। সেখানেই মোটামুটি ঠিক হয়ে যায় যে, বড় স্কোর করবে সিএসকে। তিন নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন শিবম দুবেও। ১৯ বলে ৩২ রান করেন তিনি। মাত্র ৮ বলে ১টি চার ও জোড়া ছক্কা মেরে ২১ রান করে অপরাজিত ছিলেন ধোনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget