এক্সপ্লোর

MI in IPL 2022: নতুন করে গড়ে উঠছে দলটা, মুম্বই ইন্ডিয়ান্স আবার ঘুরে দাঁড়াবে: বুমরা

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে চারটেতেই হারতে হয়েছে। তবে দল এখান থেকেই ঘুরে দাঁড়াবে, এমনই মনে করছেন মুম্বইয়ের তারকা পেসার

মুম্বই: আইপিএলের সবচেয়ে সফল দল। পাঁচবারের চ্যাম্পিয়ন তকমা। ঘরের মাঠে সব ম্যাচ খেলা। কিন্তু এত কিছুর পরেও একের পর এক ম্যাচে হার। মুম্বই ইন্ডিয়ান্সকে যেন কোনওভাবে চেনা যাচ্ছে না। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে চারটেতেই হারতে হয়েছে। তবে দল এখান থেকেই ঘুরে দাঁড়াবে, এমনই মনে করছেন মুম্বইয়ের তারকা পেসার জসপ্রীত বুমরা। 

কী বলছেন জসপ্রীত বুমরা?

এক সাক্ষাৎকারে বুমরা বলেন, ''আমাদের দলটা আবার নতুন করে গড়ে উঠছে। অনেক নতুন প্লেয়ার এসেছে। তাঁদের মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। এই পরিস্থিতিতে এমন ফলাফল খুব একটা অবাক হওয়ার মতো নয়। সবাই একবার দলের সঙ্গে মানিয়ে উঠলেই ধীরে ধীরে পুরনো মুম্বই ইন্ডিয়ান্সকে পাওয়া যাবে। আবার আমরা এখান থেকেই ঘুরে দাঁড়াব।''

বুমরা আরও বলেন, ''আমাদের দলে প্রতিভাবান প্লেয়ার প্রচুর রয়েছে। অভিজ্ঞ প্লেয়ারও রয়েছে। ফলে আমাদের শুধু একটা দুর্দান্ত জয়ের অপেক্ষা। এই মুহূর্তে শুধুমাত্র লড়াই করছি। কীভাবে জয়ের সরণীতে ফেরা যায় সেই চেষ্টাই প্রত্যেক প্লেয়ার করে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সফল হব আমরা।''

কলকাতা ও আমদাবাদে প্লে অফ?

এখনও কোনও কিছু নিশ্চিত না হলেও, বিসিসিআইয়ের সূত্র মারফৎ পাওয়া খবরে জানা যাচ্ছে যে, ''আইপিএল ফাইনাল হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে প্লে অফের ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি। লখনৌ অথবা কলকাতা দুই ভেন্যুই প্লে অফ পাওয়ার দৌড়ে রয়েছে। বোর্ডের একটা অংশ মনে করছে, নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে আবির্ভাবের পরে লখনউ প্লে অফ পাওয়ার দাবিদার। অন্য একটা অংশের মত, কলকাতারও গুরুত্বপূর্ণ ম্যাচ পাওয়া উচিত।''

প্লে অফ ও ফাইনাল

চলতি মরসুমের আইপিএলের ফাইনালে আয়োজিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, এটুকু মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে তিনটে প্লে অফ যদিও কলকাতা নাও আয়োজন করে অন্তত কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্যাচ দুটো হয়ত খেলা হবে ইডেন গার্ডেন্সে। অন্যদিকে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়শনের তরফেও আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে একানা স্টেডিয়ামে প্লে অফ আয়োজন করা হয়। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিঁকে ছেড়ে তা দেখার। তবে দৌড়ে যে ইডেনই এগিয়ে তা বলাই বাহুল্য।

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget