এক্সপ্লোর

IPl 2022 KKR: মাত্র ২ ম্যাচ খেলেই আইপিএল শেষ রশিক সালামের, নাইট শিবিরে বদলি হর্ষিত রানা

IPl 2022 KKR: জম্মু কাশ্মীরের (Jammu kashmir) তরুণ পেসার রশিক সালামকে নিয়েছিল নাইট শিবির। কিন্তু লোয়ার ব্যাকে ব্যথায় আইপিএল শেষ হয়ে গেল সালামের। এবারের আইপিএলে আর দেখা যাবে না এই তরুণ পেসারকে। 

মুম্বই: আইপিএলে মাত্র ২ ম্যাচে খেলেছিলেন। কিন্তু সেই ২ ম্যাচেই নজর কেড়েছিলেন সবার। জম্মু কাশ্মীরের (Jammu kashmir) তরুণ পেসার রশিক সালামকে নিয়েছিল নাইট শিবির। কিন্তু লোয়ার ব্যাকে ব্যথায় আইপিএল শেষ হয়ে গেল সালামের। এবারের আইপিএলে আর দেখা যাবে না এই তরুণ পেসারকে। 

রশিদের বদলি হর্ষিত রানা

সানরাইজার্সের বিরুদ্ধে ম্য়াচের আগেই রশিক সালামের বদলি খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। তবে এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না এই তরুণ ক্রিকেটার। তাঁকে আপাতত কোয়ারেন্টিনেই থাকতে হবে। এরপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। 

ছিটকে গেলেন চাহার

আইপিএলে তরফে একটি বিবৃতি দিয়ে দীপক চাহারের ছিটকে যাওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত চাহারের বদলি কাকে নেবে সিএসকে তা জানা যায়নি। কোনও সরকারি বিবৃতিও এই বিষয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত নিলামে ১৪ কোটি টাকা দিয়ে চাহারকে দলে নিয়েছিল সিএসকে। এই প্রথম ১০ কোটির বেশি টাকা দিয়ে কোনও ক্রিকেটারকে দলে নিল সিএসকে। কিন্তু চাহার চোট পাওয়ায় সিএসকে-র পরিকল্পনা ধাক্কা খেল। সূত্রের খবর, এই অলরাউন্ডারের চোট সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে চাহারের। এনসিএ-র মেডিক্যাল টিম ও ফিজিওরা কী রিপোর্ট দেন, তার অপেক্ষায় সিএসকে টিম ম্যানেজমেন্ট।

আজ নাইটদের সামনে হায়দরাবাদ

শুক্রবার আইপিএলে (IPL) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ৬ পয়েন্ট-সহ তালিকায় দুই নম্বরে রয়েছে কেকেআর। অন্যদিকে হায়দরাবাদ প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে।

রাহানে না ফিঞ্চ?

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে হতে পারে একাধিক বদল। কীরকম? কেকেআর চলতি আইপিএলে ইনিংস ওপেন করাচ্ছে অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আইয়ারকে দিয়ে। প্রথম ম্যাচে ৪৪ রান করে নজর কেড়েছিলেন রাহানে। কিন্তু তারপর থেকেই মুম্বইকরের সঙ্গী ব্যর্থতা। কীরকম? পরের চার ম্যাচে রাহানে করেছেন যথাক্রমে ৯, ১২, ৭ ও ৮ রান। সব মিলিয়ে ৫ ম্য়াচে ৮০ রান। ব্যাটিং গড় মাত্র ১৬। প্রথম একাদশে রাহানের জায়গা নিয়েই গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। নাইট শিবির সূত্রে খবর, অ্যারন ফিঞ্চকে শুক্রবার ওপেনার হিসাবে খেলানো হতে পারে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতিও শুরু করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget