এক্সপ্লোর

IPL 2022: দুরন্ত প্রত্যাবর্তন, পারফরম্যান্স, সেফটি গিয়ারে নজর কাড়লেন ঋষি ধবন

Rishi Dhawan: আজ পাঞ্জাব কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিলেন ঋষি ধবন। শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনিকে আউট করে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন তিনি।

মুম্বই: আইপিএল-এ (IPL 2022) গত পাঁচটি মরসুমে খেলার সুযোগ পাননি। দীর্ঘদিন পর আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে প্রত্যাবর্তন ঘটালেন অলরাউন্ডার ঋষি ধবন (Rishi Dhawan)। ব্যাট করার সুযোগ না পেলেও, বল হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও শিবম দুবের (Shivam Dube) উইকেটও নিয়েছেন ঋষি। ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। এর মধ্যে শেষ ওভারে ধোনির উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৫ বছর পর আইপিএল-এ ফিরলেন ঋষি ধবন

এবারের আইপিএল-এর নিলামে ৫৫ লক্ষ টাকা দিয়ে ঋষিকে দলে নেয় পাঞ্জাব কিংস। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের এই অলরাউন্ডারের পারফরম্যান্স দুর্দান্ত। তাঁর দল গত মরসুমে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। এই পারফরম্যান্সের সুবাদেই এবার আইপিএল-এ খেলার সুযোগ পেলেন ঋষি।

সেফটি গিয়ারে নজর কাড়লেন ঋষি ধবন

আজকের ম্যাচে ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার নজর কেড়ে নিয়েছেন সেফটি শিল্ডের জন্য। রঞ্জি ট্রফি খেলার সময় নাকে চোট পান ঋষি। সেই চোট সারানোর জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। সেই কারণে আজ বোলিং করার সময় তাঁকে বিশেষ সেফটি গিয়ার পরে থাকতে দেখা যায়, যা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেফটি গিয়ার পরা ঋষির ছবি ভাইরাল।

নাকের চোটের জন্যই চলতি আইপিএল-এ শুরুর দিকের ম্যাচগুলি খেলতে পারেননি ঋষি। তবে আজ খেলার সুযোগ পেয়ে দলকে ম্যাচ জিততে সাহায্য করলেন তিনি। এই নিয়ে চলতি আইপিএল-এ চতুর্থ জয় পেল পাঞ্জাব। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এল পাঞ্জাব।

চেন্নাইকে হারাল পাঞ্জাব

আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৮৭ রান করে পাঞ্জাব। বাঁ হাতি ওপেনার শিখর ধবন ৫৯ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। ভানুকা রাজাপক্ষে করেন ৪২ রান। অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল করেন ১৮ রান।

সিএসকে-র হয়ে জোড়া উইকেট নেন ডোয়েন ব্র্যাভো। একটি উইকেট নেন মাহিশ থিকশানা।

রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করেই থেমে যান ধোনিরা। ৩৯ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলে জেতাতে পারলেন না অম্বাতি রায়াডু। ৩০ রান করেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। রবীন্দ্র জাডেজা ২১ রানে অপরাজিত থাকেন। ধোনি করেন ১২ রান।

পাঞ্জাবের হয়ে ঋষির পাশাপাশি জোড়া উইকেট নেন কাগিসো রাবাডা। একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও আর্শদীপ সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget