এক্সপ্লোর

IPL 2022: ''নতুন বলে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, ওটাই করেছি'' বলছেন আকাশ দীপ

IPL 2022: কিন্তু দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kokata Knight Riders) বিরুদ্ধেই নিজের জাত চিনিয়েছেন বাংলার (Bengal) হয়ে রঞ্জি (Ranji) খেলা আকাশ দীপ (Aksh Deep)।

মুম্বই: প্রথম ম্য়াচে শুরুটা ভাল হয়নি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে প্রচুর রান খরচ করে মাত্র ১ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kokata Knight Riders) বিরুদ্ধেই নিজের জাত চিনিয়েছেন বাংলার (Bengal) হয়ে রঞ্জি (Ranji) খেলা আকাশ দীপ (Aksh Deep)। কেন আরসিবি তাঁকে এবারও দলে নিয়েছে, তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন ডানহাতি এই স্পিডস্টার। ৩.৫ ওভার করে ৪৫ রান দিলেও ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। তার মধ্যে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানার উইকেটও। তৃতীয় শিকার উমেশ যাদব। নিজের পারফরম্যান্সে খুব খুশি বাংলার পেসার। 

সাংবাদিক বৈঠকে আকাশ দীপ

সাংবাদিক বৈঠকে এসে আকাশ বলছেন, ''খুব ভাল লাগছে ভাল পারফর্ম করতে পেরে। নিজে যেভাবে খেলে এসেছি এতদিন, সেভাবেই খেলেছি ম্যাচে। কোন লেভেলে খেলছি, তা নিয়ে বেশি ভাবিনি। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে এসেছি, তাই করেছি। উইকেটের থেকেও সাহায্য পেয়েছি। আমার মনে হচ্ছিল যে নতুন বলে উইকেট নেওয়াটা খুব দরকার। তাই নিজের প্ল্যান অনুযায়ী করতে চাইছিলাম। দলের জন্য উইকেট নিতে পেরেছি।''

আকাশ আরও বলেন, ''আমি প্রথম ম্যাচে একটু চাপে ছিলাম। নার্ভাস ছিলাম। নিজের বল ঠিকঠাক জায়গায় তাই ফেলতে পারিনি। তবে আশা করি এবার নিজের ছন্দ ফিরে পেয়েছি। তাই আর কোনও সমস্য়া হবে না।''

আকাশের পারফরম্যান্স

অনেকে মনে করেছিলেন যে, বাংলার পেসার আকাশ দীপের পরিবর্তে খেলানো হতে পারে সিদ্ধার্থ কৌলকে। কিন্তু আকাশেই ভরসা রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। সেই ভরসা রেখে যে ভুল করেনি, তা দেখিয়ে দিলেন আকাশ। তুলে নিলেন ৩ উইকেট। ৪৫ রান দিয়ে। বল করতে এসে প্রথমেই ফেরান বেঙ্কটেশ আইয়ারকে। পরে নীতিশ রানা ও উমেশ যাদবকে ফেরান তিনি। অন্যদিক থেকে দুরন্ত স্পেল করে যান ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। ৪ ওভারে ২ মেডেন-সহ মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন হর্ষল পটেল। এক উইকেট মহম্মদ সিরাজের।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget