এক্সপ্লোর

IPL 2022: ক্রমাগত ব্যর্থ বিরাট, কী বলছেন গাওস্কর, পিটারসেন?

IPL 2022: সময়টা একদমই ভাল যাচ্ছে না প্রাক্তন ভারত অধিনায়কের। ব্যাট হাতে একের পর এক ইনিংসে ব্যর্থতাই সঙ্গী। নেতৃত্বও হারিয়েছেন জাতীয় দলে। বোর্ডের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন।

মুম্বই: সেই ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর থেকে প্রায় আড়াই বছরের ওপর হয়ে গেল, এখনও পর্যন্ত তাঁর ব্যাটে নেই কোনও শতরান। কিন্তু এবার আরও লজ্জার সামনে বিরাট। আইপিএলে টানা ২ ম্যাচে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরলেন। একের পর এক ম্যাচ ব্যর্থ। কিন্তু কেন এমন পরিস্থিতি? গত কয়েক বছরে বিরাটের ক্রিকেট কেরিয়ারে অনেক ঝড় বয়ে গিয়েছে। ব্যাটে রান নেই, নেতৃত্ব হারিয়েছেন জাতীয় দলে। তার ওপর আবার বোর্ডের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন। এই পরিস্থিতিতে এবারের আইপিএল ছিল সবেচেয়ে ভাল মঞ্চ বিরাটের জন্য নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য। কিন্তু এখানেও তিনি একের পর এক ইনিংসে হতাশ করেছেন। গতকাল মার্কো ইয়েনসেনের বলে প্রথম বলেই স্লিপে মার্করমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট। 

বিরাটের পারফরম্যান্স নিয়ে কী বলছেন গাওস্কর?

বিরাটের ক্রমাগত খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে গিয়ে সুনীল গাওস্কর বলেছেন, ''একজন ব্যাটসম্যান যখন প্রথম বলে আউট হন, তখন কী ঘটছে তা বিশ্লেষণ করা খুব কঠিন। একজন ব্যাটসম্যান যদি ৬টি ডেলিভারিও খেলে থাকেন, আপনি লক্ষ্য করবেন তাঁর পা নড়ছে না কি তাঁর ব্যাটিংয়ে অন্য কিছু সমস্যা হচ্ছে। কিন্তু একজন ব্যাটসম্যান যখন প্রথম বলে আউট হন, তখন আমার মনে হয় এটা শুধুই উদ্বেগ। ব্যাটকে বলের কাছে নিয়ে যাওয়ার দুশ্চিন্তা।''

বিরাটের পাশে কেভিন পিটারসেন

প্রাক্তন ভারত অধিনায়কের এই খারাপ সময় যদিও তাঁর পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি ট্যুইটে লিখেছেন, ''আসল সত্যিটা হল, বিরাট যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে বিশ্বের সব বড় মানের ক্রিকেটাররই যান। আবার এটাও সত্যি যে তাঁরা খারাপ সময় কাটিয়ে বড় মঞ্চে দুর্দান্তভাবে ফিরেও আসেন আবার।''

 

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), আইপিএল-এ (IPL 2022) ফের লজ্জার হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। ২০১৭ সালের ২৩ এপ্রিল কেকেআর-এর ১৩১ রান তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানেই শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলি-ক্রিস গেইল-এবি ডিভিলিয়ার্স সমৃদ্ধ আরসিবি ব্যাটিং লাইনআপ। ঠিক ৫ বছর পর একই দিনে আজ হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গেল আরসিবি। ৮ ওভারে মাত্র একটি উইকেট হারিয়েই সেই রান টপকে গেল হায়দরাবাদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget