এক্সপ্লোর

KL Rahul Fined: ব্যাটে রানের বন্যা, তবুও কঠিন শাস্তি পেলেন রাহুল

KL Rahul: দুর্দান্ত ফর্মে রয়েছেন কে এল রাহুল। এবারের টুর্নামেন্টেই এখনও পর্যন্ত ২ টো শতরান হাঁকিয়ে নিলেন তিনই। ২ টোই এসেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কমলা টুপি পাওয়ার দৌড়েও রয়েছেন।

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। এই নিয়ে চলতি টুর্নামেন্টে পরপর ২ বার মুম্বইকে হারিয়ে দিল তারা। ম্য়াচেও অসাধারণ শতরান হাঁকিয়েছেন লখনউ অধিনায়ক কে এল রাহুল। স্বভাবতই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু ম্যাচের পরই বড় শাস্তি পেলেন রাহুল। কিন্তু কেন? জেনে নিন তবে -

শাস্তির মুখে কে এল রাহুল

এই নিয়ে এবারের আইপিএলে তৃতীয়বার শাস্তির মুখে পড়লেন লোকেশ রাহুল। তার মধ্যে দুবারই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে স্লো ওভার রেটের কারণে। গত ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে ব্রেবোর্ন স্টেডিয়ামে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছিল রাহুলকে। এরপর ২০ এপ্রিল আরসিবি ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাহুলের ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা যায়। সেই ম্যাচে লখনউয়ের মার্কাস স্টোইনিসকে সতর্ক করা হয়। আউট হওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় স্টোইনিস আপত্তিকর শব্দ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ। এরপর গতকাল ফের মুম্বই ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে পড়ে লখনউ। দ্বিতীয়বার একই অপরাধের জেরে অধিনায়ক রাহুলের ২৪ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। 

বিরাটের রেকর্ড ভেঙে দেবেন রাহুল?

বিরাট কোহলি (Virat Kohli) ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। আর সেই সুযোগে এক আইপিএলে (IPL) জোড়া সেঞ্চুরি করে ফেললেন কে এল রাহুল (KL Rahul)। দুটোই মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে। সব মিলিয়ে আইপিএলে চারটি সেঞ্চুরি হয়ে গেল রাহুলের। কোহলির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তিনি। কোহলির আইপিএলে পাঁচটি সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে ২০১৬ সালেই শুধু চারটি সেঞ্চুরি ছিল। আর একটি সেঞ্চুরি করলেই কোহলিকে ধরে ফেলবেন রাহুল। বিরাট-রেকর্ড ভাঙার দৌড়ে এখন সকলের আগে তিনি।

তবে আইপিএলে সবচেয়ে বেশি সংখ্যক, ছ'টি সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের। দু'নম্বরে কোহলি। ৪টি করে সেঞ্চুরি রাহুল, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও জস বাটলারের। তিনটি সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget