এক্সপ্লোর

IPL 2022: আইপিএলে তাস্কিনকে চেয়ে ফোন গম্ভীরের, ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

LSG: ব্যর্থ মনোরথ হতে হচ্ছে গৌতম গম্ভীরদের। তাসকিন আমেদকে (Taskin Ahmed) আইপিএল খেলার ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঢাকা: মার্ক উডের পরিবর্ত হিসাবে তাঁকে খেলাতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ব্যর্থ মনোরথ হতে হচ্ছে গৌতম গম্ভীরদের। তাসকিন আমেদকে (Taskin Ahmed) আইপিএল খেলার ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তাসকিনকে বোঝানো হয়েছে যে, তিনি এখন বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ এবং সেই কারণেই তাঁকে এখন ছাড়া যাবে না।

আইপিএল (IPL) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে জোরাল ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। চোটের জন্য ছিটকে গিয়েছেন মার্ক উড (Mark Wood)। দু-এক ম্যাচ নয়, পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন ইংরেজ তারকা। যাঁকে সাড়ে সাত কোটি টাকা খরচ করে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। তার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে সে কথা লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে উডের বিকল্প কে হবেন, সেই নাম এখনও পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি কে এল রাহুলের (KL Rahul) দল।

শোনা যাচ্ছে, এলএসজি-র মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) গত রবিবার সন্ধ্যায় ঢাকায় ফোন করেন। তিনি তাসকিনকে আইপিএলের জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দেন। গম্ভীর শর্ত রাখেন যে, তাসকিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না। বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের হয়ে পুরো মরসুমের জন্য তাসকিনকে চান। সেই সঙ্গে গম্ভীর নাকি জানান যে, তাসকিনকে আইপিএলে খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন দুই টেস্টের সিরিজ খেললে চলবে না।

তাসকিনকে বিসিবি আইপিএল খেলার ছাড়পত্র (NOC) দেয়নি বলেই জানা যাচ্ছে। বিসিবি-র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, "দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ ছাড়াও আমাদের হোম সিরিজ রয়েছে ভারতের বিরুদ্ধে। এই অবস্থায় তাসকিনের আইপিএল খেলা ঠিক হবে বলে আমরা মনে করছি না।"

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান, দিল্লি কাপিটালসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেস বোলার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget