এক্সপ্লোর

IPL 2022: সপ্তাহের শেষে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে কে? রান ও উইকেটেও টেক্কা দিচ্ছেন কারা?

IPL 2022: গতকাল প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস ও দ্বিতীয় ম্য়াচে রাজস্থান হারিয়ে দিয়েছে লখনউকে। 

মুম্বই: গতকালই রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপারজায়ান্ট ম্যাচ দিয়ে আইপিএলের (IPL) আরও একটা সপ্তাহ শেষ হয়েছে। গতকাল প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস ও দ্বিতীয় ম্য়াচে রাজস্থান হারিয়ে দিয়েছে লখনউকে। 

একনজরে আইপিএলের পয়েন্ট টেবিল

টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সপ্তাহের শেষে শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসই। ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে তারা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল দিল্লির কাছে হেরে তারা দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। ৫ ম্যাচের মধ্য়ে ৩ ম্যাচ জয় পেয়েছে তারা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে গুজরাত টাইটান্স ও আরসিবি। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল টুর্নামেন্টের ইতিহাসে সেরা ২ টো দলই রয়েছে পয়েন্ট টেবিলে একদম তলানিতে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই রয়েছে ৯ নম্বরে ও ৪ বারের চ্যাম্পিয়ন সিএসকে রয়েছে নবম স্থানে।

অরেঞ্জ ক্যাপ

৪ ম্যাচে ৭২ এর ওপর গড় রেখে ঝুলিতে ২১৮ রান পুরে আপাতত অরেঞ্জ ক্যাপ জস বাটলারের মাথাতেই শোভা পাচ্ছে। ১৮৮ রান ঝুলিতে পুরে দ্বিতীয় স্থানে লখনউয়ের কুইন্টন ডি কক। ৩ ম্যাচে ১৮০ রান করে তৃতীয় স্থানে শুভমন গিল। ৪ ম্যাচে ১৭৫ রান করে চতুর্থ স্থানে মুম্বইয়ের ঈশান কিষাণ। ৪ ম্যাচে ১৬৮ রান করে পাঁচ নম্বরে রয়েছেন শিমরন হেটমায়ের।

পার্পল ক্যাপ

গতকালই ৪ উইকেট নিয়েছেন লখনউয়ের বিরুদ্ধে। আর তার সঙ্গে সঙ্গেই ৪ ম্যাচে ১১ উইকেটের মালিক হয়ে এই মুহূর্তে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে যুজবেন্দ্র চাহাল। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উমেশ যাদব। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে কুলদীপ যাদব তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন আরসিবির হয়ে খেলা লঙ্কা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর ঝুলিতে ৮ উইকেট। পঞ্চম স্থানে লখনউয়ের আবেশ খান। তিনি নিয়েছেন এখনও পর্যন্ত ৮ উইকেট।

আরো পড়ুন: আজ কেমন হতে পারে গুজরাত বনাম হায়দরাবাদ ম্যাচে ২ দলের প্রথম একাদশ?

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget