এক্সপ্লোর

IPL 2022: নাইটদের হার, নবান্নে সৌরভ-মমতা বৈঠক, দেখুন আজকের আইপিএলের সেরা খবরগুলো

IPL 2022: আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। এদিন কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে ওপরে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। নাইটদের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন কুলদীপ।

মুম্বই: আইপিএলে আজ টানা পঞ্চম হার। দিল্লির ৪ উইকেটে জয়। নবান্নে প্লে অফ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। একনজরে দেখে নেওয়া যাক আইপিএলে আজকের সেরা খবরগুলো একঝলকে। 

নাইট বধ দিল্লির

১৪৭ রান তাড়া করতে নেমেই দ্রুত ২ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। উমেশ যাদবের বলে আউট হয়ে গেলেন পার্থিব পটেল। কেকেআরের হয়ে প্রথমবার খেলতে নামা হর্ষিত রানা তুলে নিলেন মিচেল মার্শকে। ললিত যাদব ২২ রান করে আউট হন। তবে ললিত যাদব ও ডেভিড ওয়ার্নার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। শুরুতে কিছুটা ধীরে ইনিংস খেললেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ৮টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ বেলায় ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি।

বিয়ের অনুষ্ঠানে বিরুষ্কা

ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। প্রতি ম্যাচে হতাশাই সঙ্গী। এই পরিস্থিতিতে এবার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন বিরাট কোহলি। জাতীয় দলের জার্সিতে প্রথম একাদশে বিরাটের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনায় ভরে দিচ্ছেন সমালোচকরা। কিন্তু সব ভুলে এবার বিয়ের অনুষ্ঠানে বিরাট। দিন কয়েক আগেই অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বিয়ে করেছেন ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনকে। বুধবার মুম্বইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম মেইটদের জন্য গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই অনুষ্কার সঙ্গে হাজির হয়েছিলেন বিরাট।

নবান্নে মমতা-সৌরভ বৈঠক

বিকেলে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (BCCI President Sourav Ganguly) বৈঠক। আজ বিকেলে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল প্লে অফ নিয়ে আলোচনা হতে পারে

ইডেনে আইপিএলের ম্যাচ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন বিসিসিআই সভাপতি, খবর সূত্রের। ১০০ শতাংশ দর্শক নিয়ে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ হবে ইডেনে। ২৪ ও ২৫ মে ইডেনে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ। সেই ম্যাচ আয়োজন নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ মে আইপিএল-এর লিগ পর্যায়ের খেলা শেষ হচ্ছে। তারপর হবে প্লে অফ। আইপিএল ফাইনাল হবে ২৯ মে। ইডেন প্লে অফ ম্যাচ পেলেও, ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget