এক্সপ্লোর

CSK News: লখনউ ম্যাচের আগে স্বস্তিতে সিএসকে, প্র্যাক্টিসে নেমে পড়লেন তারকা ক্রিকেটার

IPL 2022: গতবার চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল মঈনের। ইংরেজ তারকা ব্যাটে তো বটেই, বল হাতেও অবদান রেখেছিলেন ধারাবাহিকভাবে।

মুম্বই: আইপিএলের (IPL) প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ম্যাচে দলের অন্যতম সেরা ক্রিকেটার মঈন আলিকে (Moeen Ali) পায়নি সিএসকে। গতবার চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল মঈনের। ইংরেজ তারকা ব্যাটে তো বটেই, বল হাতেও অবদান রেখেছিলেন ধারাবাহিকভাবে।

প্র্যাক্টিসে ছন্দে

বৃহস্পতিবার কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে নামছেন রবীন্দ্র জাডেজারা। সেই ম্যাচের আগে স্বস্তি ফিরল চেন্নাই শিবিরে। কারণ, কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন মঈন। নেটে তাঁকে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে। বড় শট খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত চেন্নাইয়ের ভক্তরা।

স্যামসনকে নিয়ে শাস্ত্রীর বার্তা

এর আগেও আইপিএলে বড় ইনিংস খেলেছেন। ঝড় তুুলেছেন আইপিএলের মঞ্চে। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরও একবার সেই ছন্দে দেখা গিয়েছে কেরলের উইকেটকিপার ব্য়াটার সঞ্জু স্যামসনকে। আর সঞ্জুর ব্যাটিংয়ে মজে রবি শাস্ত্রী (Ravi Shastri)। আইপিএলে ফের কমেন্ট্রি বক্সে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন সঞ্জু। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান সঞ্জু। 

রবি শাস্ত্রী কমেন্ট্রি করার সময় সঞ্জুকে নিয়ে বলেন, 'যখনই ব্যাটিংয়ে নামে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্য়াট করে। আমার মনে হয় সবসময়ই ওর শট নির্বাচন দুর্দান্ত হয়। উইকেটে কতটা পেস রয়েছে। কতটা স্যুইং হবে। পিচের আচরণ সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল। সোজা ব্য়াটে খেলেছে। বাউন্ডারি হাঁকিয়েছে। আমার মনে হয় বোলারের পেস এত সুন্দরভাবে কাজে লাগাতে পারে ও, বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও মাঠের বাইরে বল ফেলার ক্ষমতা রাখে।'

শাস্ত্রী আরও বলেন, 'পুণেতে এর আগেও দারুণ খেলেছে সঞ্জু। শতরানও হাঁকিয়েছে। আমার মনে হয় ও যদি আর পাঁচ ওভার ক্রিজে থাকতে পারত, তবে রাজস্থানের স্কোর ২৩০ পার হয়ে যেত। আগ্রাসন দেখিয়েছে সঞ্জু, যা ভীষণভাবে ইতিবাচক দিক। এছাড়াও দেবদত্তের সঙ্গে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ ছিল।'

দাপুটে জয়

সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers hydrabad) ৬১ রানে দুরমুশ করে অভিযান শুরু করেছে রাজস্থান রয়্যালস (rajasthan royals)। প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন (sanju sdamson), দেবদত্ত পাড়িক্কলদের (devdutta padikkal) দাপটে ২১০ রান তোলে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। রাজস্থানের বোলারদের দাপটে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন কেন উইলিয়ামসনরা। মাত্র ৩৮ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে ফেলার পর বাকি ম্যাচের ফলাফল ছিল প্রত্যাশিত। সেখান থেকে আইডেন মার্করামের (৫৭) অর্ধশতরান ও ওয়াশিংটন সুন্দরের (৪০) যোগ্য সঙ্গতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তুলতে সমর্থ হয় হায়দরাবাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget