এক্সপ্লোর

IPL 2026: অবশেষে এবারই শেষ? ধোনি আইপিএল কেরিয়ার নিয়ে বড় মন্তব্য প্রাক্তন অলরাউন্ডারের

Irfan Pathan On MS Dhoni: ৪৪ পেরনো ধোনিকে টেক্কা দিচ্ছেন দলের অন্দরে থাকা তরুণরা। এই পরিস্থিতিতে হয়ত শেষ হতে পারে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের আইপিএল কেরিয়ার।

চেন্নাই: গত চার-পাঁচ বছর ধরেই জল্পনা চলে। আর সব জল্পনায় জল ঢেলে তিনি স্বমহিমায় মাঠে নেমে পড়েন। তবে এবার কি সত্যি সত্যিই মহেন্দ্র সিংহ ধোনিকে শেষবারের মতই দেখা যাবে আইপিএলের মঞ্চে? গত মরশুমে সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি মাঠে। ৪৪ পেরনো ধোনিকে টেক্কা দিচ্ছেন দলের অন্দরে থাকা তরুণরা। এই পরিস্থিতিতে হয়ত শেষ হতে পারে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের আইপিএল কেরিয়ার। আর সেই কথাই জামিয়েছেন ইরফান পাঠান। 

২০০৭ সালে ধোনির নেতৃত্বাধীন টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ইরফান। দীর্ঘ সময়ে জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। আইপিএলেও ক্যাপ্টেন কুলের অধীনে সিএসকেতে খেলেছেন। ধোনির সঙ্গে স্বাভাবিকভাবেই বেশ গভীর বন্ধুত্ব। পাঠান বলছেন, "ধোনি ছাড়া চেন্নাই অসম্পূর্ণ। কিন্তু এটাই হয়ত ধোনির শেষ মরশুম হবে আইপিএলে। হলুদ জার্সিতে ওকে আমরা শেষবারের জন্য দেখতে পাব মাঠে। আমি জানি না ঠিক কতগুলো ম্যাচ ও খেলবে। কিন্তু ওর উপস্থিতি মাঠে নিঃসন্দেহে প্রভাব ফেলবে। 

গত বছর অনেক লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামছিলেন মাহি। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন। সিএসকেও ভালো খেলতে পারেনি। আর রানিং বিটুইন দ্য উইকেটও আগের তুলনায় অনেক স্লো হয়ে গিয়েছে। তবে এবার ধোোনিকে এত নীচের দিকে না খেলার পরামর্শ দিয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি বলছেন, "আগামী আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির আট বা নয় নম্বরে ব্যাটিং করার কোনও মানে হয় না। ওঁকে এত পরে নামনোর কোনও কারণ খুঁজে পাচ্ছি না আমি। ওঁ এখনও একা হাতেই ম্যাচের রং বদলে দিতে পারেন। সেই দক্ষতাটাই সিএসকের আর কোনও ব্য়াটারের মধ্যে নেই। ওঁ মাত্র পাঁচ থেকে দশ বল খেলছেন। যদি ওঁ ২৫ থেকে ৩০টি বল খেলতে পারেন, তাহলে মাহি ভাই কী করতে পারে, সেটা একবার খালি ভেবে দেখুন।"

ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র আইপিএলেই খেলেন। আর কোনও মঞ্চে ২২ গজে দেখা যায় না তাঁকে। কিছুদিন আগে সিএসকের সিইও কাশী বিশ্বানাথন জানিয়েছিলেন যে ধোনি ২০২৬ আইপিএলে সব ম্যাচেই খেলবেন হলুদ জার্সিতে। যদিও এই বিষয় তারকা উইকেটকিপার ব্যাটারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ধোনি কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুরোদমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget