এক্সপ্লোর

IPL 2023: রঞ্জিতে বাংলার পেস আক্রমণে নেতৃত্ব দেন, দিল্লির জার্সিতে আইপিএলে কি সাফল্য পাবেন মুকেশ?

Mukesh Kumar: ঘরোয়া ক্রিকেটের ডেরা থেকে বেরিয়ে যিনি এবার আইপিএলেও নিজের প্রমাণ করার লক্ষ্যে মরিয়া থাকবেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করেছেন।

দিল্লি: জন্ম তাঁর বিহারের গোপালগঞ্জে। ক্রিকেটের হাতেখড়ি ওখানে হলেও পরিচিতি পেয়েছেন তিনি বাংলার জার্সিতে ২২ গজে খেলতে নেমেই। ধীরে ধীরে বাংলা ক্রিকেট দলের (Bengal Cricket Team) পেস বিভাগের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, ডানহাতি পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। ঘরোয়া ক্রিকেটের ডেরা থেকে বেরিয়ে যিনি এবার আইপিএলেও নিজের প্রমাণ করার লক্ষ্যে মরিয়া থাকবেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলা মুকেশ কুমার গত বছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের নেট বোলার ছিলেন। ঘরোয়া ম্যাচগুলিতে নজরকাড়া পারফর্ম করেছিলেন তিনি। মুকেশ টিম ইন্ডিয়াতে ডাক পেয়েছিলেন। যদিও ভারতের হয়ে তাঁর এখনও অভিষেক হয়নি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে এখনও পর্যন্ত ১৪৯ উইকেট ঝুলিতে পুরেছেন মুকেশ। লিস্ট এ ক্রিকেটে ২৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২৩ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই বাংলার জার্সিতে খেলছেন মুকেশ। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। ২০১৬ সালে গুজরাতের বিরুদ্ধে নাগপুরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয় মুকেশের। গত রঞ্জিতে মুকেশের দুরন্ত পারফরম্যান্স নজর এড়ায়নি দিল্লি কর্তাদের। তাই এই ফ্র্য়াঞ্চাইজি নিলামে ৫.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নেয় মুকেশকে। 

আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার আগে ছুটি কাটাচ্ছিলেন মুকেশ। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। তবে বেশি জাঁকজমক চাইছেন না তিনি। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা মুকেশ  বাগদান পর্ব সেরেছেন। বাগদান সারলেও এখনই বিয়ের তারিখ ঠিক হয়নি। তবে এই বছরেই বিয়ে করবেন তিনি।

আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস মুকেশকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছে। এই বছরেই তাঁর বাগদান এবং বিবাহ সম্পন্ন হতে চলেছে। মুকেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারে বাগদানের পূর্বে যে সব নিয়মাবলী রয়েছে তা পালন করা হচ্ছে। এই বাগদানের অনুষ্ঠানে অতিথি তালিকাতে কাঁটছাঁট করেছেন মুকেশ। নিজের ঘনিষ্ঠ মহলের মধ্যেই বাগদান সারতে চাইছেন তিনি। 

৩১ শে মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। সেই টুর্নামেন্ট খেলার জন্য দিল্লি শিবিরে যোগ দেবেন তিনি। আইপিএলের যুদ্ধ শুরু হওয়ার আগে বাগদান শেরে রাখতে চাইছেন তিনি। জানা যাচ্ছে আইপিএল শেষ হলেই সাত পাকে ঘুরবেন এই ডান হাতি পেসার। শুধু বাংলার হয়ে নয়, ভারতীয় এ দলের হয়েও ম্যাচ খেলেছেন মুকেশ। নিয়েছেন বেশ কিছু উইকেটও। আইপিএলের আগেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন ডানহাতি এই পেসার।

 

       

সেরা শিরোনাম

KKR IPL 2027: নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
Delhi Capitals: প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
প্রথমবার একসঙ্গে ক্লাস নিতে পারেন সৌরভ-যুবরাজ, কলকাতার বুকে আগাম আইপিএল জ্বর
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget