এক্সপ্লোর

Rishabh Pant in IPL : একটানা হারের ধাক্কা, সতীর্থদের উৎসাহ দিতে দিল্লি অনুশীলনে ঋষভ

IPL : মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে প্রবলভাবে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লিতে তাদের প্রথম হোম ম্যাচে মাঠেও হাজির হয়েছিলেন তিনি। 

নয়াদিল্লি : চলতি আইপিএলে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। চারটি ম্যাচে খেলতে নেমে প্রত্যেকটিতেই হারতে হয়েছে তাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে পঞ্চম খেলায় নামার আগে সতীর্থদের তাই উৎসাহ দিতে হাজির হলেন ঋষভ পন্থ (Rishav Pant)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির অনুশীলনের মাঝে হাজির হয়েছিলে ঋষভ। গত ডিসেম্বরে কার্যত প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তাঁকে। হয় অস্ত্রোপচারও। যে ধাক্কার জেরে এবারের আইপিএলে খেলতে পারছেন না ভারতীয় এই কিপার-ব্যাটার। অবশ্য মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে প্রবলভাবে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লিতে তাদের প্রথম হোম ম্যাচে মাঠেও হাজির হয়েছিলেন তিনি। 

আইপিএলের প্রথম ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরকে। পরের ম্যাচে ঘরের মাঠে তারা হারে গুজরাত টাইটান্সের কাছে। যে ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ঋষভ। তার পরের দুটো ম্যাচে প্রথমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ও তার পরের ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে তারা। আপাতত শূন্য পয়েন্ট নিয়ে লিগ তালিকার একেবারে নিচে রয়েছে তারা। রিকি পন্টিং- সৌরভ গঙ্গোপাধ্যায় সমৃদ্ধ দিল্লি থিঙ্কট্যাঙ্কের সাহায্যে এবার বেঙ্গালুরুতে শেষপর্যন্ত তারা জয়ের রাস্তা দেখে কি না, নজর সেদিকেই। সতীর্থদের ওপর তাঁর যে আস্থা রয়েছে, সেটা বোঝাতে অবশ্য দিল্লির অনুশীলনে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ। 

ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্ট শুরুর আগেই দিল্লির কোচ রিকি পন্টিং জানিয়ে দিয়েছিলেন যে পন্থ খেলুন বা না খেলুন, তিনি দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ।                                                 

আরও পড়ুন- ১২ লক্ষর ধাক্কা, পাঞ্জাবকে হারিয়েই শাস্তির মুখে গুজরাত অধিনায়ক হার্দিক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget