এক্সপ্লোর

Dinesh Karthik Retirement: বিদায়বেলায় বিরাটকে আলিঙ্গন, চোখে জল নিয়েই মাঠ ছাড়লেন কার্তিক

IPL 2024: বিরাট, ফাফ, ম্য়াক্সওয়েল, সিরাজরা কার্তিককে গার্ড অফ অনার দেন। গ্লাভসজোড়া খুলে রেখে গ্যালারির দর্শকদের প্রতি হাত নাড়তে নাড়তে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটার।

বেঙ্গালুরু: ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে হারের পর এবারের আইপিএলে অভিযান শেষ হয় আরসিবির। আর তার সঙ্গে সঙ্গেই ২২ গজকে আলবিদা জানানোর কথা জানিয়ে দেন এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। বিরাট, ফাফ, ম্য়াক্সওয়েল, সিরাজরা কার্তিককে গার্ড অব অনার দেন। গ্লাভসজোড়া খুলে রেখে গ্যালারির দর্শকদের প্রতি হাত নাড়তে নাড়তে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটার। নিজে তিনি এই বিষয়ে মুখ না খুললেও ব্রডকাস্টারদের তরফেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয় কার্তিকের অবসরের বিষয়টি। উল্লেখ্য, ২০০৮ সালেই আইপিএলে অভিষেক হয়েছিল কার্তিকের। 

চলতি মরশুমের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন যে এটাই তাঁর শেষ আইপিএল হতে চলেছে। কোহলি সহ আরসিবির সব ক্রিকেটারই গার্ড অব অনার দেন কার্তিককে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল খেলা। গোটা স্টেডিয়ামও তখন ডিকে ডিকে করে ওঠেন। তবে সবথেকে বেশি নজর কেড়েছেন খেলা শেষের পরই বিরাটের কার্তিককে জড়িয়ে ধরা। ২ জনেই দেশের জার্সিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। এরপর ২০২২ সালে আইপিএলে আরসিবি শিবিরে কার্তিক যোগ দেওয়ার পর গত তিন বছর ধরে একসঙ্গে খেলে আসছেন। জাতীয় দলে আর কার্তিক হয়ত সুযোগ পাবেন না, আর গতকালের পর এটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে আর হয়ত মাঠে দেখা যাবে না কার্তিককে।

২০০৮ সাল থেকে আইপিএল খেলা দীনেশ কার্তিক মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। দিল্লি, মুম্বই, কিংস ইলেভেন পাঞ্জাব, কেকেআর, গুজরাত লায়ন্স, আরসিবির হয়ে টুর্নামেন্টে খেলতে নেমেছেন। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। ম্য়াচ হারলেও ছেলেদের লড়াইয়ের প্রশংসা করেছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি ম্য়াচের পর বলেন,  ''ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। যা লড়াই করেছে। এর থেকে আর কীই বা বেশি চাওয়ার থাকতে পারে। এমনিতে পরিবেশ পরিস্থিতি দেখলে যে কেউই বলবে এটা ১৮০ রানের পিচ। কারণ পিচ বেশ মন্থর। তার ওপর বল শুরুর দিকে স্যুইং করছিল। তবে এবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য দেখছি কোনও স্কোরই যথেষ্ট নয়। তার ওপর শিশির তো রয়েছেই। গোটা দলকে নিয়ে অবশ্য আমি গর্বিত। এক থেকে নয়ে নেমে এসেছিলাম আমরা। তারপর টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নেওয়া কম কথা নয়।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget