এক্সপ্লোর

IPL 2024: ২৪ ঘণ্টা বিমানযাত্রা করে কলকাতা পৌঁছেও ইডেনে ছক্কার বৃষ্টি মাসল রাসেলের

IPL 2024: আন্দ্রে রাসেল (Andre Russell) যেন অন্য ধাতুতে গড়া। বিমানযাত্রার ক্লান্তিও তাঁকে কাবু করতে পারে না। যাঁর নমুনা শনিবার দেখা গেল ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।

সন্দীপ সরকার, কলকাতা: শনিবার সকাল সাড়ে সাতটায় তিনি কলকাতার মাটি ছুঁয়েছেন। তার আগে দীর্ঘ বিমানযাত্রা। প্রথমে মায়ামি থেকে দুবাই। তারপর সেখান থেকে কলকাতা। সব মিলিয়ে প্রায় ২৪ ঘণ্টার বিমানযাত্রা। যে কেউই এত লম্বা সময় বিমানে সফর করে ক্লান্ত হয়ে পড়বেন। জেটল্যাগ কাটাতে গা এলিয়ে দেবেন বিছানায়।

কিন্তু আন্দ্রে রাসেল (Andre Russell) যেন অন্য ধাতুতে গড়া। বিমানযাত্রার ক্লান্তিও তাঁকে কাবু করতে পারে না। যাঁর নমুনা শনিবার দেখা গেল ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিসে।

শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতায় পৌঁছেছেন রাসেল। সঙ্গে ছিলেন সুনীল নারাইনও। বিকেল সাড়ে চারটে নাগাদ কেকেআর টিম বাস যখন ইডেন গার্ডেন্সের সামনে এসে দাঁড়াল, এবং বাস থেকে নারাইন-সহ নাইট ক্রিকেটারেরা একে একে ড্রেসিংরুমের দিকে পা বাড়ালেন, দেখা পাওয়া গেল না তাঁর। তবে কি দিনটি বিশ্রামেই কাটাবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার?

প্রশ্ন শুনে কেকেআর শিবিরের একজন বলে গেলেন, 'রাসেল আসছে একটু পরে। আলাদা গাড়িতে।' দেখা গেল, কেকেআরের ক্রিকেটারেরা তখন মাঠে ওয়ার্ম আপ করছেন সবে। ক্লাব হাউসের লন পেরিয়ে দীর্ঘদেহী সবুজ গালিচায় পা রাখলেন। প্র্যাক্টিস দেখতে জড়ো হওয়া শ'খানেক অত্যুৎসাহী জয়োধ্বনি দিতে থাকলেন তাঁর নামে। 'রাসেল... রাসেল...'।

তিনি একবার ঘুরে হাত নাড়লেন। তারপর সটান হেঁটে গেলেন ইডেনের মাঝের উইকেটের ঠিক পাশে প্র্যাক্টিস নেটে। প্রথমে কিছুক্ষণ হাত ঘোরালেন। পুরো রান আপ নিয়ে নয়, তবে রাসেলকে বল করতে দেখে খুশিই হবে নাইটদের টিম ম্যানেজমেন্ট। রাসেল বল করা মানে দলের হাতে বিকল্প বেড়ে গেল। ডেথ ওভারে বল করতেও সিদ্ধহস্ত ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা। 

তার পরের এক ঘণ্টায় যেটা দেখা গেল, তার জন্য হয়তো তৈরি ছিলেন না কেকেআরের অতি বড় সমর্থকও। নেটে ব্যাটিং শুরু করলেন রাসেল। ভুল লেখা হল, ব্যাট নয়। যেন গদা ঘোরাচ্ছিলেন। প্রত্যেকটা বল ব্যাটের মাঝখান দিয়ে ওড়াচ্ছিলেন গ্যালারিতে। খানিক পর ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নেট খুলে নিতে বলা হল কেকেআর শিবির থেকে। নেট খুলেও চলল রাসেলের প্রলয়। ব্যাট হাতে আরও বিধ্বংসী। দেখে কে বলবে যে, লোকটা প্রায় একটা গোটা দিন বিমানযাত্রা করে এসেছে!

দু-একটা যে মিসহিট হল না, তা নয়। তবে রাসেলের বেশিরভাগ শটই উড়ে যাচ্ছিল সীমানার বাইরে। যেন প্রতিপক্ষদের আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন। রাসেল ঝড়ের।

শুক্রবার কেকেআরকে নির্ধারিত সময়ের অনেকটা আগেই প্র্যাক্টিস বন্ধ করতে হয়েছিল। বাদ সেধেছিল বৃষ্টি। শনিবার আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি হয়নি। তার বদলে আছড়ে পড়ল রাসেল-স্টর্ম। যা আগের চেয়েও আগ্রাসী। আগের চেয়েও মারাত্মক।

শনিবার সকালে কেকেআর সোশ্যাল মিডিয়ায় রাসেলের আগমন বার্তা ঘোষণা করে লিখেছিল, 'ডেঞ্জ রাস।' বাস্তবেও যেন সেই ভয়ানক রূপেই ধরা দিলেন ক্যারিবিয়ান তারকা। যা দেখে নাইট শিবিরের কেউ কেউ তাজ্জব। একজন বলছিলেন, 'যত দিন যাচ্ছে, আরও বিপজ্জনক ব্যাটার হয়ে উঠছে রাসেল। দেখে কে বলবে ৩৬ ছুঁই ছুঁই বয়স!'

প্রতিপক্ষরা শুনছে কি?

আরও পড়ুন: বিরাটই ব্রহ্মাস্ত্র, আকাশ ছুঁতে পারে আকাশ, স্পিন বিভাগ আইপিএলে কাঁটা আরসিবির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget