এক্সপ্লোর

IPL 2024: প্লে অফের পথে আরও একধাপ এগলো কেকেআর, দিল্লি ম্য়াচের পর পয়েন্ট টেবিলে কী পরিবর্তন হল?

IPL Points Table: এই মুহূর্তে ৬টি জয় নিয়ে মোট ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে নাইট শিবির। অন্য়দিকে রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়ে গিয়েছে। 

কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৭ উইকেটে জয় পেল শ্রেয়স আইয়ারের দল। তারা দ্বিতীয় স্থানেই রয়ে গেল। এই মুহূর্তে ৬টি জয় নিয়ে মোট ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে নাইট শিবির। অন্য়দিকে রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়ে গিয়েছে। 

একনজরে পয়েন্ট টেবিল (কেকেআর-দিল্লি ম্য়াচের পর)

দল ম্য়াচ জয় হার পয়েন্ট
রাজস্থান রয়্যালস ৯ ৮ ১ ১৬
কলকাতা নাইট রাইডার্স ৯ ৬ ৩ ১২
চেন্নাই সুপার কিংস ৯ ৫ ৪ ১০
সানরাইজার্স হায়দরাবাদ ৯ ৫ ৪ ১০
লখনউ সুপারজায়ান্টস ৯ ৫ ৪ ১০
দিল্লি ক্যাপিটালস ১১ ৫ ৬ ১০
গুজরাত টাইটান্স ১০ ৪ ৬ ৮
পাঞ্জাব কিংস ৯ ৩ ৬ ৬
মুম্বই ইন্ডিয়ান্স ৯ ৩ ৬ ৬
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০ ৩ ৭ ৬

পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপারজায়ান্টস তিনটি দলই ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। কিন্তু রান রেটের বিচারে এগিয়ে আছে রুতুরাজ গায়কোয়াডের সিএসকে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্য়াচ এবারের আইপিএলে খেলেছে দিল্লি ক্যাপিটালস। তারা মোট ১১ ম্য়াচ খেলে ফেলল আজকের ম্য়াচের পর। কিন্তু ১১ ম্য়াচে ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট পুরতে পেরেছে তারা। প্লে অফের রাস্তা কিছুটা কঠিন করল তারা আজকের ম্য়াচে হারের পর। পয়েন্ট টেবিলে তারা ছয় নম্বরেই রয়েছে এই মুহূর্তে। নীচের দিক থেকে সবার তলানিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা আগের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে তাদেরই ঘরের মাঠে। ১০ ম্যাচে মাত্র তিনটি জয় রয়েছে বিরাটদের ঝুলিতে। এবারেও প্লে অফের সম্ভাবনা আরসিবির একেবারেই ক্ষীণ। যদি কোনও মিরাক্যাল হয়, তবেই হয়ত তাদের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। মুুম্বই ইন্ডিয়ান্সের জন্যও রাস্তা কিছুটা কঠিন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র তিনটি জয়। ঝুলিতে ৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে হার্দিক পাণ্ড্যর দল। মঙ্গলবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। এই ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলে কিছুটা ওপরের দিকে ওঠার চেষ্টা করবে মুম্বই শিবির। 

আরও পড়ুন: ধারাবাহিক পারফরম্য়ান্স আইপিএলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পন্থকেও টেক্কা দিতে পারেন স্যামসন

সেরা শিরোনাম

Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Sourav Ganguly: জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
জল্পনায় পড়ল সিলমোহর, দিল্লি ক্যাপিটালসের কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget