এক্সপ্লোর

T20 World Cup: ধারাবাহিক পারফরম্য়ান্স আইপিএলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পন্থকেও টেক্কা দিতে পারেন স্যামসন

Indian Cricket Team: তাঁর মাঠে ফেরা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে গত আইপিএলে না খেললেও চলতি আইপিএলে মাঠে ফিরেছেন দিল্লির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার।

মুম্বই: ঋষভ পন্থ (Rishabh Pant) নয়। হয়ত সঞ্জু স্যামসনই (Sanju Samson) হতে চলেছেন আসন্ন টি-টােয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলের প্রথম পছন্দের উইকেট কিপার ব্যাটার। আগামী জুনে আমেরিকা (America) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। সেই টুর্নামেন্টেই পন্থকেই প্রথম পছন্দের উইকেট কিপার ব্যাটার মনে করা হচ্ছিল। কিন্তু সূত্রের খরব, ধারাবাহিক পারফরম্য়ান্স ও অধিনায়ক হিসেবে সাফল্যের সঙ্গে রাজস্থান রয়্যালসকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্যামসন। তাতে তাঁকেই নির্বাচকরা এগিয়ে রাখছেন পন্থের থেকে।

২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্থ। তাঁর মাঠে ফেরা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে গত আইপিএলে না খেললেও চলতি আইপিএলে মাঠে ফিরেছেন দিল্লির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। তিনি ছাড়াও লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার কে এল রাহুল ও মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ আছেন যাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন। চলতি আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করছেন স্যামসন। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি। ৩৮৫ রান ঝুলিতে পুরে নিয়েছে কেরালার এই তরুণ ব্যাটার। ১৬১ স্ট্রাইক রেট ও ৭৭ গড়ে রান করেছেন তিনি। চারটি অর্ধশতরান ঝুলিতে রয়েছে। ব্যক্তিগত সর্বোচ্চ ৮২ অপরাজিত। রাহুল চলতি আইপিএলে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক। ৪২ গড়ে মোট ৩৭৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৪। এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ঋষভ পন্থ। ১০ ম্য়াচে ৩৭১ রান ঝুলিতে পুরেছেন তিনি। ৪৬.৩৭ গড়ে ব্যাটিং করেছেন। ১৬০ স্ট্রাইক রেটে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

তবে এই তালিকায় সবার নীচে রয়েছেন ঈশান কিষাণ। এমনিও বোর্ডের চুক্তির বাইরে চলে গিয়েছিলেন তিনি। বিতর্কেও জড়িয়েছিলেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের বাঁহাতি ওপেনার মোট ম্য়াচে ২১২ রান করেছেন।

আপাতত যা পরিস্থিতিত তাতে স্যামসনই কিন্তু সবার থেকে এগিয়ে রান ও পারফরম্য়ান্সের বিচারে। সেক্ষেত্রে পন্থের জাতীয় দলে কামব্যাক করতে হলে আজকের ম্য়াচের পারফরম্য়ান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget