এক্সপ্লোর

MS Dhoni: আইপিএলের প্রস্তুতি শুরু, অনুশীলনে নেমে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি

MS Dhoni: গত মরশুমে চোট নিয়ে ভুগলেও, অস্ত্রোপ্রচার করার পর নতুন মরশুমে মাঠে নামতে তৈরি মহেন্দ্র সিংহ ধোনি।

নয়াদিল্লি: আইপিএল শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। তবে আসন্ন মরশুমের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। বছরের শুরুর পর থেকে ধোনির বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কোনওটিতে তাঁকে মেয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে, তো কোনও ভিডিওতে তিনি নিজের অনুরাগীর সঙ্গে খাবার দাবার নিয়ে আলোচনা করছেন। তবে এ বছরে এই প্রথম তাঁকে ব্যাট হাতে দেখা গেল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু আগেই অবসর নিয়েছেন ধোনি। বর্তমানে আইপিএল (IPL) বাদে আর কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেন না তিনি। তবে বয়স ৪০-র গণ্ডি পার করলেও, মাহিকে আসন্ন মরশুমের জন্য রিটেন করে তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত মরশুমে তাঁর ফিটনেস সমস্যা ছিল। টুর্নামেন্ট শেষে জানা যায় গোটা মরশুমই তিনি হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে খেলেছেন। সেই চোটের জেরেই তাঁর এই মরশুমের আইপিএলে খেলা নিয়ে সংশয় ছিল। তবে গত বছরই মুম্বইয়ে অস্ত্রোপ্রচার করিয়েছেন মাহি। আসন্ন মরশুমে তিনি মাঠে নামতে তৈরি।

 

 

যেহেতু তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন। তাই ম্যাচ ফিটনেসে ফিরতে এখন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন মাহি। ইন্ডোরে তাঁর ব্যাটিংয়ের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে। সম্ভবত এটাই আইপিএলে তাঁর শেষ মরশুম হতে চলেছে। তাই নিজের সেরাটা দেওয়ার জন্য নিশ্চয়ই মুখিয়ে থাকবেন। তাঁর ফর্ম সিএসকের জন্য যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয়না। নতুন মরশুমে মাহি কতটা সফল হতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।  

প্রসঙ্গত,

Aarka Sports Managment-এর দুই কর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অভিযুক্ত দুই কর্তা মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাস তাঁর সঙ্গে ১৫ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। রাঁচি আদালতে এই মর্মে মামলা দায়ের করেছেন মাহি। ২০১৭ সালে হওয়া একটি ক্রিকেট অ্যাকাডেমি সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে ধোনির তরফে। 

অভিযোগ, বিশ্বজুড়ে একটি ক্রিকেট অ্য়াকাডেমি খোলা হবে বলে ২০১৭ সালে ধোনির সঙ্গে নাকি একটি চুক্তি করেন দিবাকর। যদিও, দিবাকর চুক্তিতে বর্ণিত শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হন। চুক্তির শর্ত অনুযায়ী, Aarka Sports ফ্র্যাঞ্চাইজি ফি দিতে এবং লভ্যাংশ ভাগ করতে বাধ্য ছিল। যদিও তা মেনে চলা হয়নি। অনেক চেষ্টার পরেও, চুক্তিতে উল্লেখিত শর্তাবলী উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে Aarka Sports-কে দেওয়া অথরিটি লেটার ২০২১ সালের ১৫ অগাস্ট প্রত্যাহার করে নেন MSD। এর পাশাপাশি বেশ কয়েকটি আইনি নোটিস পাঠান, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ধোনির প্রতিনিধিত্ব করা দয়ানন্দ সিং জানান, Aarka Sports তাদের সঙ্গে প্রতারণা করেছে। যার ফলে তাদের ১৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের দায়ে আফগানিস্তান সিরিজ় থেকে বাদ ঈশান কিষাণ? মুখ খুললেন ভারতীয় কোচ দ্রাবিড় 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget