এক্সপ্লোর

IPL 2024: বিপদে পড়েছেন অশ্বিন! সাহায্য চাইলেন চেন্নাই সুপার কিংসের কাছে

Aswin: সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অশ্বিন। যা দেখে হইচই পড়ে যায়।

চেন্নাই: আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন চারেক বাকি। তার আগে বিপদে পড়েছেন আর অশ্বিন (R Ashwin)। এবং কাতর আর্জি জানাচ্ছেন চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে!

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অশ্বিন। যা দেখে হইচই পড়ে যায়। অশ্বিন জানান, তিনি বিপদে পড়েছেন। সিএসকে-র সাহায্য প্রার্থনা করেন সদ্য টেস্টে পাঁচশো উইকেট নেওয়া কিংবদন্তি। অনেকেই যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। রাজকোটে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন অশ্বিনের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। টেস্ট ম্যাচের মাঝেই বাড়ি ফিরতে হয়েছিল তামিলনাড়ুর তারকা অফস্পিনারকে। পরে জানা যায় যে, অশ্বিনের মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং সেই কারণেই চেন্নাইয়ে ফিরেছিলেন অশ্বিন। টেস্ট ম্যাচের মাঝেই।

সোমবার অশ্বিনের পোস্ট দেখে অনেকে ভাবতে শুরু করেন, তাহলে কি ফের অসুস্থ হয়ে পড়লেন অশ্বিনের মা? তাঁকে নিয়ে কি ফের কোনও উদ্বেগ তৈরি হল অশ্বিন পরিবারে?

তবে অশ্বিনের পোস্ট খুঁটিয়ে দেখে আশ্বস্ত হন ক্রিকেটপ্রেমীরা। কারণ, অশ্বিন বিপদে পড়েছেন টিকিটের চাহিদা সামলাতে না পেরে। শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচেই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি ধুন্ধুমার। আইপিএলের দস্তুর হল, আগের বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে পরের বার টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচ হয়। গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির সিএসকে। এবার তাই নিয়ম মেনেই প্রথম ম্যাচ চেন্নাইয়ে।

আর সেই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। সামলাতে পারছেন না তারকা ক্রিকেটারেরাও। অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'চিপকে সিএসকে বনাম আরসিবি ম্যাচের জন্য অবাস্তব টিকিটের চাহিদা। আমার সন্তানেরা উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ দেখতে চায়। সিএসকে কর্তৃপক্ষ দয়া করে সাহায্য করুন।'

অশ্বিনের পরিবারও যে এখনও টিকিট পায়নি, তা জেনে তাজ্জব অনেকেই।   

আরও পড়ুন: রোহিতের পথেই হাঁটবেন ক্যাপ্টেন হার্দিক, দায়িত্ব নিয়েই বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget