এক্সপ্লোর

Rohit Sharma: সারাজীবন তো অধিনায়ক ছিলাম না, হার্দিকের নেতৃত্বে খেলতে হওয়া নিয়ে মুখ খুললেন রোহিত

Mumbai Indians: গুজরাত টাইটান্সকে প্রথম মরশুমেই অধিনায়ক হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক। ট্রেডিং উইন্ডো মারফত হার্দিককে দলে ফেরায় মুম্বই ইন্ডিয়ান্স। হাতে তুলে দেয় নেতৃত্বের মুকুট।

মুম্বই: আইপিএল (IPL 2024) শুরুর আগেই শোরগোল পড়ে গিয়েছিল একটা খবরে। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) তাদের অধিনায়ক করে দেয় হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। সেই হার্দিক পাণ্ড্য, যাঁকে একটা সময় রিটেন করেনি মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন বঢোদরার অলরাউন্ডার।

গুজরাত টাইটান্সকে প্রথম মরশুমেই অধিনায়ক হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক। পরের বার ফাইনালে তোলেন দলকে। ট্রেডিং উইন্ডো মারফত হার্দিককে দলে ফেরায় মুম্বই ইন্ডিয়ান্স। হাতে তুলে দেয় নেতৃত্বের মুকুট।

তারপরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটে। অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ-পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন রোহিত। তিনি ভারতীয় দলের অধিনায়কও। কোন যুক্তিতে তাঁকে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হল, সমালোচনার ঝড় ওঠে।

রোহিতের সঙ্গে হার্দিকের দূরত্ব তৈরি হয়েছে, এরকম খবরও ছড়িয়ে পড়ে। দুই তারকার পারস্পরিক রসায়ন নিয়ে মুচমুচে জল্পনায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া।

হার্দিকের কাছে নেতৃত্ব হারানো নিয়ে এই প্রথমবার মুখ খুললেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের অধিনায়ক হিসাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই হার্দিকের কাছে নেতৃত্ব হারানো নিয়ে প্রশ্নবাণ ধেয়ে আসে রোহিতের দিকে।

রোহিত সোজাসাপ্টা বলে দেন, 'জীবনে সব কিছু নিজের ইচ্ছা মতো হয় না। এটাই জীবন। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা।'

আইপিএলে হার্দিকের নেতৃত্বে খেলতে হচ্ছে রোহিতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার তিনিই হার্দিকের অধিনায়ক থাকবেন। এ নিয়ে রোহিতের অনুভূতি ঠিক কী, জানতে চাওয়া হয়েছিল মুম্বইয়ের তারকার কাছে।

রোহিত সাফ বলে দেন, 'আমি তো সব সময় অধিনায়ক ছিলাম না। অন্য অনেক অধিনায়কের অধীনেও খেলেছি। এটা আমার কাছে নতুন কিছু নয়।'

এবারের আইপিএলে ব্যাটার হিসাবে দারুণ ছন্দে রোহিত। দল হারছে, তবে ১০ ইনিংসে ৩১৪ রান করেছেন রোহিত। তাঁর কথায়, 'প্লেয়ার হিসাবে আমার যা কর্তব্য, গত এক মাস ধরে সেটাই করার চেষ্টা করে যাচ্ছি।'                

হার্দিকের নেতৃত্বে খেলা যে আর পাঁচজন অধিনায়কের অধীনে খেলার চেয়ে আলাদা কিছু নয়, জানিয়ে দিয়েছেন রোহিত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিচলিত নন নির্বাচকরা, হার্দিক দলের অপিরহার্য অঙ্গ, সাফ জানালেন আগরকর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?

ভিডিও

WB News : পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভূতপূর্ব মোড়,ভোটযুদ্ধের আগে 'ধর্মযুদ্ধের' আঁচে ফুটছে রাজনীতি
SIR News: 'রাত ১০টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে', SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন
Bengal SIR:এক শ্রেণির BLO, AERO-রা বেনিয়ম করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ধরা পড়বেই: শুভেন্দু
Bowbazar News: বউবাজারে ফের বাড়ি বিপর্যয়, ঘটনাস্থলে KMRCL। বাড়ি ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা
Bengal SIR: শীঘ্রই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার আগে ডুপ্লিকেট ভোটারের খোঁজে তৎপর নির্বাচন কমিশন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
Zero Balance Accounts : জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Embed widget