এক্সপ্লোর

IPL 2024: মুম্বই শিবিরে যোগ দিলেন সূর্য, খাদের কিনারা থেকে টেনে তুলতে পারবেন দলকে?

Suryakumar Yadav: আগেই এনসিএ থেকে পুরো ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন স্কাই। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার।

মুম্বই: তিনি কবে মাঠে ফিরবেন, সেই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল সমর্থকদের মনে। চোটের জন্য টুর্নামেন্টের শুরু থেকে দেখা যায়নি তাঁকে। এরই মধ্য়ে দল তিনটি ম্য়াচে মাঠে নেমে টানা হারের হ্যাটট্রিক করেছে। শুক্রবার মুম্বই (Mumbai Indians) সমর্থকদের জন্য খুশির খবর এল। দলে যোগ দিলেন সূর্যকুমার যাদব (Suryakuma Yadav)। আগেই এনসিএ থেকে পুরো ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন স্কাই। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার। দলের খারাপ পরিস্থিতিতে তিনি যোগ দেওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে হার্দিক বাহিনী। মুম্বই ইন্ডিয়ান্সকে কি এবার জয়ের সরণিতে ফিরিয়ে আনতে পারবেন সূর্যকুমার?

এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে তিনটি ম্য়াচ খেলে তিনটি ম্য়াচেই হেরেছে। প্রথম ম্য়াচে তারা হেরেছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্য়াচে মুম্বইকে হারতে হয়েছে সানরাইজার্স ও তৃতীয় ম্য়াচে রাজস্থান হারিয়ে দিয়েছিল তাঁদের। ঘরের মাঠে প্রথম ম্য়াচ ছিল রাজস্থানের বিরুদ্ধে। সেখানেও হার। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার দলের সঙ্গ যোগ দেওয়ায় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস বাড়বে দলের। ইতিমধ্য়েই নেটে নিজের স্বমহিমায় দেখা গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটারকে। কুমার কার্তিকেয়র বলে অনুশীলনেও ছক্কাও হাঁকালেন সূর্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

চলতি আইপিএলে সবচেয়ে খারাপ পরিস্থিতি মুম্বই শিবিরের। হার্দিক পাণ্ড্য়কে অধিনায়ক করে নিয়ে আসার পর থেকে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি দল। এছাড়াও দলের ভেতরেও কোন্দল শুরু হয়ে গিয়েছে। অনেকেই হার্দিকের নেতৃত্বে খেলতে চাইছেন না। রোহিত শর্মা তো জানিয়েই দিয়েছেন যে তিনি আর পরের মরশুম থেকে মুম্বই শিবিরে খেলবেন না। এমনকী শোনা যাচ্ছে যে সে তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদবও। যশপ্রীত বুমরাও রয়েছেন তালিকায়। সেক্ষেত্রে তিন তারকারই এবারের মরশুম শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে। আগামী রবিবার ৭ এপ্রিল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই। এখন দেখার সূর্য প্রথম একাদশে সুযোগ পান কি না। আর পেলেও তিনি দলকে জয় এনে দিতে পারেন কি না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget