এক্সপ্লোর

IPL 2025: LSG vs MI ম্যাচের আগে সুখবর, NCA থেকে ফিট হয়ে ফিরলেন তারকা ফাস্ট বোলার, শুক্রবার খেলবেন তিনি?

LSG vs MI: মুম্বই-লখনউ ম্যাচে ২২ গজে নামার জন্য তারকা ফাস্ট বোলার তৈরি বলেই শোনা যাচ্ছে।

লখনউ: শুক্রবার, ৪ এপ্রিল লখনউয়ে আইপিএলের (IPL 2025) একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (LSG vs MI)। সেই ম্যাচের আগেই বিরাট সুখবর। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিট হয়ে নিজের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার।

কে তিনি? তিনি বাংলার তারকা ক্রিকেটার তথা আকাশ দীপ (Akash Deep)। তারকা ফাস্ট বোলারকে লখনউ আট কোটি টাকার বিরাট দামে দলে নিয়েছিল। অবশেষে তিনি ফিট হয়ে অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির পর থেকেই মাঠের বাইরে ছিলেন আকাশ দীপ। পিঠের চোটে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি চোট সারানোর জন্য কসরত করছিলেন। মহসিন খান টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। ময়ঙ্ক যাদব কবে ফিরবেন, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

এমন পরিস্থিতিতে অবশেষে আকাশ দীপ দলে যোগ দেওয়ায় ঋষভ পন্থদের যে দলের শক্তি বাড়ল, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। শুক্রবার, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার জন্য তিনি প্রস্তুত। নিঃসন্দেহে লখনউ শিবিরে খানিকটা স্বস্তিও ফিরল। আকাশ দীপের দলে যোগ দেওয়ার একটি ভিডিও লখনউ ফ্র্যাঞ্চাইজির তরফে শেয়ার করা হয়। সেখানে আকাশ দীপকে গাড়ি থেকে নামতে দেখা যায়। তাঁকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন তাঁর লখনউ সতীর্থ মিচেল মার্শ, ডেভিড মিলাররা।  

 

 

তবে আকাশ দীপ গত মরশুমের আইপিএলের পর থেকে একটিও বিশ ওভারের ম্যাচ খেলেননি। ডিসেম্বরে বর্ডার-গাওস্কর ট্রফির ম্যাচ খেলার পর থেকে আর কোনওরকম ক্রিকেট খেলননি আকাশ দীপ। তাই তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে বটে। মুম্বই ম্যাচে তিনি আদৌ খেলবেন কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত অবশ্য লখনউ অধিনায়ক পন্থের সময়টা ব্যক্তিগতভাবে খুব একটা ভাল কাটছে না। আইপিএলের নিলামে তাঁকেই সবচেয়ে বেশি টাকা খরচ করে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে জার্সি প্রকাশের অনুষ্ঠানেও বেশ খোশমেজাজে, হাসিখুশি দেখাচ্ছিল তাঁকে। কিন্তু টুর্নামেন্ট যত এগােচ্ছে, ততই যেন সেই হাসি ফিকে হয়ে যাচ্ছে। তার মূলে ঋষভের নিজের পারফরম্য়ান্স ও দলের ব্যর্থতা।

তিনটি ম্য়াচ খেলতে নেমে এখনও পর্যন্ত মাত্র ১৭ রান করতে পেরেছেন পন্থ। উইকেটের পেছনেও ভুল করেছেন। দিল্লি ম্যাচে জঘন্য স্টাম্পিং মিস করেছেন। মঙ্গলবার পাঞ্জাব ম্য়াচ হারের পর আবার আরও একটি ছবিও ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিছু বোঝাচ্ছেন পন্থকে। যদিও গোয়েঙ্কার মুখ দেখেই মনে হচ্ছে যে তিনি একেবারেই সন্তুষ্ট নন দল ও দলের অধিনায়কের পারফরম্য়ান্সে। তাহলে কি গত মরশুমে কে এল রাহুলের সঙ্গে যেমনটা হয়েছিল, এবার পন্থের সঙ্গেও তেমনটাই হবে? জবাব দেবে সময়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget