এক্সপ্লোর

IPL 2025: নয় ম্যাচে মাত্র দুই জয়, এখনও কি সিএসকের আইপিএলের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে?

Chennai Super Kings: প্লে অফের দৌড়ে চতুর্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের থেকে আপাতত ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে সিএসকে।

নয়াদিল্লি: চলতি আইপিএল (IPL 2025) মরশুমে কিছুই যেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পক্ষে যাচ্ছে না। চোটের জন্য ছিটকে গিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্বে ফিরলেও দলের হারের ধারা থামেনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও শুক্রবার পাঁচ উইকেটে পরাজিত হল সি চেন্নাই সুপার কিংস। আপাতত লিগ তালিকায় একেবারে সবার নীচে হলুদ ব্রিগেড। নয় ম্যাচে সাতটিতেই পরাজিত হয়েছে সিএসকে। বাকি পাঁচ ম্যাচ। আপাতত চতুর্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের থেকে তিন পয়েন্ট পিছিয়ে সিএসকে।

এহেন পরিস্থিতিতে কি সিএসকের আদৌ আইপিএলের প্লে-অফে পৌঁছনোর আর কোনও সম্ভাবনা রয়েছে? উত্তর কিন্তু হ্যাঁ। সিএসকে এখনও এবারের আইপিএল প্লে অফে পৌঁছতে পারে। খাতায় কলমে সেই সম্ভাবনা এখনও রয়েছে। তবে সেক্ষেত্রে কার্যত অসাধ্য সাধন করতে হবে হলুদ ব্রিগেডকে। চ্যালেঞ্জটা বিশাল কঠিন। সর্বপ্রথম বলতেই হবে যে সিএসকের আর ভুলত্রুটি করার বিন্দুমাত্র জায়গা নেই। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দলকে নিজেদের বাকি পাঁচ ম্যাচ জিততেই হবে। 

নিজেদের বাকি পাঁচ ম্যাচ জিতলে সিএসকে সাত ম্যাচ জিতে ১৪ পয়েন্টে পৌঁছবে। তবে তাতেও যে তাদের প্লে-অফে স্থান পাকা হবে, তা নয়। সিএসকেকে নির্ভর করতে হবে বাকি দলগুলির উপরেও। আরসিবি কিন্তু গতবার সাত ম্যাচ জিতেই প্লে-অফে নিজেদের জায়গা করে নিয়েছিল। তবে সমস্যা সিএসকের নেট রান রেট। মাহিদের দলের নেট রান রেট -১.৩০২, যা সব দলের মধ্যে সবথেকে খারাপ। এই নেট রান রেট ঠিক করতে সিএসকেকে বেশ ভাল ব্যবধানে কয়েকটা ম্যাচ জিততেও হবে।

নেট রান রেট যে কত বড় বিষয় হতে পারে তা সিএসকের ভাল মতোই জানা। গত মরশুমেও সিএসকেও সাত ম্যাচ জিতেছিল। কিন্তু প্লে-অফে আরসিবি পৌঁছয়, কারণ তাদের নেট রান রেট সিএসকের থেকে ভাল ছিল। তাই সিএসকের সামনে নিঃসন্দেহেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। এর পরবর্তী পাঁচ ম্যাচে সিএসকে পঞ্জাব কিংস, আরসিবি, কেকেআর, রাজস্থান রয়্যালস এবং গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে। এদের মধ্যে মাত্র একটি ম্যাচই ঘরের মাঠে খেলবে সিএসকে। তবে এবার হলুদ ব্রিগেডের হোম ফর্ম যা, তাতে বাইরের মাঠে খেলাটা ধোনিদের জন্য শাপে বর হতে পারে।

তবে গত মরশুমে আরসিবি পেরেছিল, এবার দেখার বিষয় সিএসকে মরশুমের শেষভাগে নিজেদের ভাগ্যবদল করতে পারে কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget