এক্সপ্লোর

IPL 2025: শুধু অক্ষরই নন, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এই ভারতীয়ও

Delhi Capitals: ঋষভ পন্থকে ছেড়ে দেওয়ার পর এবার কোন ক্রিকেটার দিল্লি ফ্র্য়াঞ্চাইজির নেতৃত্বভার সামলাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সবার আগে যার নাম বারবার উঠে আসছে, তিনি হলেন অক্ষর পটেল।

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। ভারত ফের একবার আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এবার সামনে আইপিএল। কিছুদিন বিশ্রাম নিয়ে সব ক্রিকেটাররাই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়বে সবাই। সব দলই মোটামুটি তাঁদের দল গুছিয়ে নিয়েছে। দিল্লি ক্য়াপিটালস যদিও এখনও পর্যন্ত তাদের অধিনায়ক নির্বাচিত করেননি। ঋষভ পন্থকে ছেড়ে দেওয়ার পর এবার কোন ক্রিকেটার দিল্লি ফ্র্য়াঞ্চাইজির নেতৃত্বভার সামলাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সবার আগে যার নাম বারবার উঠে আসছে, তিনি হলেন অক্ষর পটেল। এই দলের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই জড়িয়ে তারকা অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে দেশের জার্সিতে প্রতিটি ম্য়াচে নিজের নির্ভরযোগ্যতা বোঝাচ্ছেন। তবে শুধু অক্ষর পটেলই নন, দিল্লি ক্যাপিটালসের আগামী মরশুমের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন আরও এক ক্রিকেটার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর পটেল। একই সঙ্গে এই ভারতীয় দলের উইকেট কিপার ব্য়াটার হিসেবে গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে পারফর্ম করেছেন কে এল রাহুল। দিল্লি ক্যাপিটালস রাহুলকে এবার নিলাম থেকে দলে নিয়েছিল। কর্ণাটকী ব্যাটারও কিন্তু অধিনায়ক হওয়ার দৌড়ে টেক্কা দিতে পারেন অক্ষরকে। বিশেষ করে অভিজ্ঞতার নিরিখে রাহুল কিছুটা এগিয়ে অক্ষরের থেকে। দিল্লির প্রথম দুটো খেলা বিশাখাপত্তনমে। কিন্তু তার আগে দিল্লিতে একটি ক্যাম্প আয়োজিত হবে। সেখানে আগামী ১৭ ও ১৮ মার্চ ক্যাম্পে উপস্থিত থাকার কথা অক্ষর পটেল, কুলদীপ যাদব, ত্রিস্টান স্টাবস, জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক ও মিচেল স্টার্কের।

কী বলছেন কেকেআরের রাহানে?

সব জল্পনা উড়িয়ে অভিজ্ঞ অজিঙ্ক রাহানের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের দায়িত্ব নিয়েই মুকুটরক্ষার লড়াইয়ে নামতে হবে রাহানেকে। সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে রয়েছেন রাহানে। যিনি এর আগেও খেলেছেন কেকেআরে। রাহানে বলেছেন, ''কেকেআরকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব আমার কাছে ভীষণ সম্মানের। আইপিএলের ইতিহাসে সফলতম দলগুলির মধ্যে একটি হল কেকেআর। আমাদের দারুণ দল হয়েছে। দুর্দান্ত ভারসাম্য। দলের সকলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। খেতাব রক্ষার চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি।''

রাহানেকে অধিনায়ক ঘোষণা করার পর উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেছেন, 'রাহানের মতো অভিজ্ঞ ও পরিণত একজনের হাতে দলের নেতৃত্বের ভার তুলে দিতে পেরে আমরা আপ্লুত । পাশাপাশি বেঙ্কটেশ আইয়ারও কেকেআরের গুরুত্বপূর্ণ ক্রিকেটার আর ওর নেতৃত্ব দেওয়ার গুণও রয়েছে । আমরা আশাবাদী যে দুজনে মিলে আমাদের খেতাব রক্ষার অভিযান দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে।'

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget