এক্সপ্লোর

KKR Team Update: রাসেলের ফুলটসে বোল্ড, গুরবাজকে নিয়ে উদ্বেগ, নতুন চমকও খুঁজে পেল কেকেআর

IPL 2025: শুধু বোল্ড হলেন লিখলেও হয়তো ছবিটা পরিষ্কার হয় না। বোল্ড হলেন রাসেলের ফুলটসে।

সন্দীপ সরকার, কলকাতা: ইনিংস ওপেন করতে নেমেছিলেন। প্রথম সাত বল ব্যাটেই ছোঁয়াতে পারলেন না। অষ্টম বলে ব্যাটে লাগল। প্রথম রান নবম বলে। আন্দ্রে রাসেলকে (Andre Russell) ছক্কা মেরে খাতা খুললেন বটে, তবে পরের বলেই বোল্ড হলেন। শুধু বোল্ড হলেন লিখলেও হয়তো ছবিটা পরিষ্কার হয় না। বোল্ড হলেন রাসেলের ফুলটসে। টি-২০ ক্রিকেটে যে বলে ছক্কা মেরে দেন ব্যাটাররা।

আইপিএলের (IPL 2025) আগে শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের মধ্যে দুটি দল গড়ে প্র্যাক্টিস ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। একটি দলের নাম রাখা হয়েছে পার্পল, আর একটি দল গোল্ড। দলের বেগুনি-সোনালি জার্সির রংয়ের সঙ্গে মিলিয়ে। সেই প্র্যাক্টিস ম্যাচে গোল্ড দলের হয়ে ইনিংস ওপেন করে রহমানউল্লাহ গুরবাজ যেভাবে আউট হলেন, চিন্তায় থাকবে নাইট শিবির।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

আফগান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটেও ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে রাখার মতো কিছু করেননি। গত আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ফিল সল্টকে জায়গা ছেড়ে দিতে হয়েছিল। এবার ফিল সল্ট নেই কেকেআরে। কিন্তু অভিজ্ঞ কুইন্টন ডি'কক রয়েছেন। সুনীল নারাইনের সঙ্গে ইনিংস ওপেন করার দৌড়ে এগিয়ে কুইন্টনই। প্রস্তুতি ম্যাচে বড় রান পেলে অবশ্য সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারতেন গুরবাজ। পারলেন না তিনি। ১০ বলে ৬ রান করে ফিরলেন।

আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে

গুরবাজের মা অসুস্থ। যে কারণে মানসিকভাবে কিছুটা বিব্রত। গত আইপিএলের সময়ও তিনি অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে গিয়েছিলেন। ব্যাট হাতেও ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন।

গুরবাজের ব্যর্থতার দিন অবশ্য নতুন এক তারার সন্ধান পেল কেকেআর। গুরবাজের সঙ্গেই ইনিংস ওপেন করলেন। বাঁহাতি তরুণ ২৪ বলে ৪৬ রান করলেন। লুভনিথ সিসোদিয়া। কর্নাটকের ক্রিকেটার সাবলীল ছক্কা মারলেন। আগ্রাসী ইনিংসে ভরসা দিলেন নাইট টিম ম্যানেজমেন্টকে। আইপিএলে সুযোগ পেলে প্রতিপক্ষ বোলারদের চমকে দিতে পারেন ক্লিন হিটিংয়ে। নাইটদের তূণে নতুন অস্ত্র!

আরও পড়ুন: আইএসএলে মোহনবাগানের সেমিফাইনাল কবে, প্রকাশিত হল সূচি, আরও চনমনে সবুজ-মেরুন শিবির

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget