এক্সপ্লোর

KKR vs SRH: এখনও অবধি ডাহা ব্যর্থ ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ, SRH-র বিরুদ্ধে কি খেলবেন তিনি? বদল হবে KKR একাদশে?

IPL 2025: সানরাইজার্সের বিরুদ্ধে শুকনো পিচে স্পিনারদের দাপট দেখার সম্ভাবনা প্রবল।

কলকাতা: এবারের নিলামে বিক্রি হওয়া তৃতীয় সবথেকে দামি ক্রিকেটার তিনি। কিন্তু চলতি আইপিএলে এখনও পর্যন্ত একেবারে নজর কাড়তে পারেননি বেঙ্কটেশ আইয়ার (,Venkatesh Iyer)। ২৩.৭৫ কোটি টাকার বেঙ্কটেশ কেকেআরের হয়ে তিন ম্যাচের মধ্যে দুইটিতে ব্যাট করে ৬ ও তিন রান করেছেন। পরপর ব্যর্থতায় তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (KKR vs SRH) কি ফের একবার তাঁকে সুযোগ দেওয়া হবে? তাঁর ওপর ভরসা রাখবে কেকেআর ম্যানেজমেন্ট?

বেঙ্কটেশের ওপর কেকেআর ম্য়ানেজমেন্টের আস্থা রয়েছে। সেই কারণেই তাঁকে বিরাট দামে নিলামে কেনা হয়েছিল। তাই মরশুমের তিন ম্যাচ ও দুই ইনিংসের পরেই তাঁকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। কিন্তু এই ম্যাচের জন্য নাইট একাদশে কিন্তু বদল হওয়ার সম্ভাবনা রয়েছে বটে। বেঙ্কটেশ আইয়ারের ওপর আস্থা রাখা হলেও, দল থেকে বাদ পড়তে পারেন স্পেনসার জনসন।

তিন ম্যাচে আট ওভার দুই বলে ৮৭ রান খরচ করে জনসনের ঝুলিতে মোটে এক উইকেট রয়েছে। তাই তাঁর বদলে একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। ইডেনের পিচ নিয়ে এই কয়দিনে কম জলঘোলা হয়নি। কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচের জন্য যে বাইশ গজ প্রস্তুত রাখা হয়েছে, তা শুকনো, খটখটে। পিচে বল পড়ে লাফাবে, নীচু হবে, ঘুরবে বলে পূর্বাভাস। এমন পিচে তাই জনসনের বদলে বাড়তি একজন স্পিনারকে খেলানো হতে পারে। কে হতে পারেন সেই স্পিনার?

পাল্লা কিন্তু মঈন আলির পক্ষেই ভারি। ইংলিশ অলরাউন্ডার কেকেআরের হয়ে এক ম্যাচ খেলেই বল হাতে নজর কেড়েছিলেন। নিয়েছিলেন দুই উইকেট। পরিপক্ক, পরিণত স্পিনার মঈনের তাই এই ম্য়াচ খেলার সম্ভাবনা রয়েছে। এই স্পিন ত্রিফলাতেই সানরাইজার্স বধের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে কেকেআর।

অপরদিকে, হায়দরাবাদের একাদশেও পিচের দিকে নজর রেখে উইয়ান মুল্ডারের বদলে স্পিনার অ্যাডাম জাম্পাকে খেলানোর সম্ভাবনা প্রবল। তাঁর সঙ্গে জুটি বেঁধে একসময় ময়দানে খেলা জিশান আনসারিকেও এই ম্যাচে খেলানোর সম্ভাবনা রয়েছে। তবে ব্যাটিং বিভাগে নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজির তেমন কোনও বদল ঘটানোর সম্ভবনা কম।

কেকেআরের সম্ভাব্য দ্বাদশ (ইমপ্যাক্ট সাব সমেত) :-

সুনীল নারাইন, কুইন্টন ডিকক, অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, মঈন আলি, রমনদীপ সিংহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা

সানরাইজার্সের সম্ভাব্য দ্বাদশ (ইমপ্যাক্ট সাব সমেত) :-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল পটেল মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, উইয়ান মুল্ডার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget