এক্সপ্লোর

IPL 2025: দলের পরাজয়ের দিনেও অনন্য নজির, তাও ম্যাচশেষে শাস্তি পেলেন কেকেআর তারকা বরুণ চক্রবর্তী

KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে চার ওভারে ১৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী। গড়েন বিশেষ নজির।

কলকাতা: বুধবার,৭ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। কলকাতা নাইট রাইডার্স (KKR vs CSK) জিততে না পারলেও, বরুণ এই ম্যাচে জোড়া উইকেট নিয়ে আইপিএলে ১০০টি উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। নজিরও গড়লেন তিনি। তবে তা সত্ত্বেও কিন্তু শাস্তির মুখে পড়তে হল বরুণকে।

বরুণ চক্রবর্তীকে ২.৫ আর্টিকেলের লেভেল ১ ধারা ভঙ্গ করায় শাস্তি দেওয়া হল। কেকেআর তারকার ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন ঘটনার জন্য তাঁকে শাস্তি দেওয়া হল, সেই বিষয়ে আইপিএলের তরফে কোনওকিছু জানানো হয়নি। কোনও বোলার যদি ব্যাটারকে আউট করার পর তাঁর ভাষা বা নিজের হাবভাবে এমনকিছু করেন যাতে ব্যাটাররা ক্ষিপ্ত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই ধারায় শাস্তি হয়।

এক্ষেত্রে অনুমান করা যায় যে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর তাঁর সেলিব্রেশনের জন্যই শাস্তির মুখে পড়লেন কেকেআর তারকা বরুণ। ব্রেভিসকে ঈশারায় মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করতে দেখা যায় বরুণকে। সম্ভব, এই ঘটনার জেরেই শাস্তি পেতে হল বরুণকে।

 

প্রসঙ্গত, এদিন দল হারলেও কেকেআর তারকা দুই উইকেট নিয়ে ১০০ আইপিএল উইকেটের মাইলফলক স্পর্শ করেন রেকর্ড সময়ে। মাত্র ৮৩ ইনিংসে বরুণ ১০০টি উইকেট নেন বরুণ। স্পিনারদের মধ্যে রশিদ খান ও অমিত মিশ্রর সঙ্গে এটি যুগ্মভাবে দ্রুততম সময়ে ১০০টি আইপিএল উইকেট নেওয়ার রেকর্ড। আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহালকে এদিন পিছনে ফেলে দেন বরুণ। চাহাল ৮৪ ইনিংসে ১০০টি উইকেট নিয়েছিলেন।

সিএসকের বিরুদ্ধে হারের পর হতাশ কেকেআর অধিনায়ক রাহানে। 'এই ম্যাচে হারাটা বেশ দুঃখজনক। আমার মনে হয় আমরা ১০-১৫ রান মতো কম করেছিলাম। এই পিচে ১৮৫ থেকে ১৯৫ রান ঠিকঠাক হত বলে আমরা মনে করেছিলাম। তবে দারুণ একটা ম্যাচ হল কিন্তু।' ম্যাচ শেষের পর জানান কেকেআর অধিনায়ক। এই হারের ফলে কিন্তু কেকেআরের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনাও অনেকটাই ক্ষীণ হয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget