এক্সপ্লোর

IPL 2025: শনিবারই ইডেনে শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি? আইপিএলের চলতি মরশুম শেষেই অবসর?

KKR vs CSK অতীতের পাতা উল্টে বুধবার কেকেআরের বিরুদ্ধে দেখা মেলে ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনির।

কলকাতা: তাঁর বয়স বহুদিন আগেই ৪০-র গণ্ডি পার করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি এত আগে অবসর নিয়েছেন যে বর্তমান আইপিএল মরশুমে (IPL 2025) আনক্যাপড ক্রিকেটার হিসাবে মাঠে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তবে প্রতি ম্যাচশেষেই একটি প্রশ্নই বারে বারে ঘুরেফিরে সমর্থকদের মুখে একটাই প্রশ্ন উঠে আসছে, এটাই কি শেষ? এবারই কি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে শেষবার খেলতে দেখা যাচ্ছে?

বুধবার, ৭মে কেকেআরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেয়েছে সিএসকে (KKR vs CSK)। তবে বহু আগেই মরশুমের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে হলুদ ব্রিগেড। তাই এই জয় সম্মানরক্ষা বাদে আর কিছুই নয়। বুধবারে ইডেনে ধোনি অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন। তিনি মাঠে নামতেই গর্জনে ফেটে পড়ে গ্যালারি। উঠে 'ধোনি, ধোনি' রব। দর্শকদের এই সমর্থন পেয়ে আপ্লুত ধোনি ম্যাচ শেষে নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনিকে অবসর প্রসঙ্গে ফের একবার বলতে শোনা গেল, যে সিদ্ধান্তটা আদপে তাঁর শরীর নেবে। মাহি জানান, 'আমার বয়স এখন ৪৩ এবং আমি বহুদিন ধরে ক্রিকেট খেলছি। দর্শকরা তো সব জায়গায়ই আমায় ভালবাসা দেন, সমর্থন করেন। ওঁরা জানেন না যে এটাই আমার শেষ বছর হতে চলেছে কি না। আমি তো বছরে দুই মাস খেলি, সেটা অস্বীকার করার জায়গা নেই। আইপিএল শেষের পর আমায় পরবর্তী ছয় থেকে আট মাস কসরত করতে হবে, দেখতে হবে যে আমার শরীর এই ধকল, চাপ নিতে পারছে কি না। এখনও কোনওরকম সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তবে সর্বত্র আমি যে ভালবাসা পাই সেটা সত্যিই অভূতপূর্ব।'

বুধবার ধোনি শেষবেলায় মনে করালেন, তাঁর ফিনিশার সত্তা এখনও ফুরিয়ে যায়নি। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। আন্দ্রে রাসেলের প্রথম বলেই ছক্কা মেরে কেকেআরের প্রত্যাঘাতের স্বপ্নের দফারফা করে দিলেন ধোনি। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নিল চেন্নাই। তবে এক সময় ১৮০ রান তাড়া করতে নেমে বেশ চাপেই পড়ে গিয়েছিল সিএসকে। পাওয়ার প্লেতেই আধা সিএসকে দল সাজঘরে ফেরত যায়। সেই পরিস্থিতিত ডেওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবের দুরন্ত ব্যাটিং ও পরিপক্ক পার্টনারশিপে ভর করে ম্যাচ জেতে হলুদ ব্রিগেড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget