এক্সপ্লোর

LSG vs MI: নজরে ঋষভ, রোহিত, লখনউ-মুম্বইয়ের মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে?আজকের ম্যাচই বা কখন, কোথায় দেখবেন?

IPL 2025: আপাতত এ মরশুমের আইপিএলে লখনউ এবং মুম্বই, উভয় ফ্র্যাঞ্চাইজিই তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে।

লখনউ: দুই দলের দখলেই এবারের আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দলের জন্যই আরেকটা পরাজয় মানে শুরুতেই বেশ খানিকটা পিছিয়ে যাওয়া। তবে মুম্বই ইন্ডিয়ান্স যেখানে নিজেদের গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে দুরমুশ করেছে, সেখানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে এই ম্যাচে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস।

এই ম্যাচে বিশেষভাবে দুই দলের দুই মহাতারকার দিকে নজর থাকবে। একজন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় দলের নেতা রোহিত শর্মা (Rohit Sharma) এবং অপরজন হল আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার তথা লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। দুই তারকাই রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। রোহিত তিন ইনিংসে ২১ রান করেছেন। পন্থের সংগ্রহ আরও কম, তিন ইনিংসে মাত্র ১৭ রান। তাই এই দুই তারকার পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে। তবে ব্যাটার পন্থ নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন হলেও, পল্টনদের বিরুদ্ধে তাঁর দলের অতীত রেকর্ড দেখে খুশিই হবেন।

পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছয় ম্যাচে মুখোমুখি হয়েছে লখনউ (LSG vs MI)। এই লড়াইয়ে কার্যত দাপটই দেখিয়েছে লখনউ। ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচই জিতেছে তারা। আজকের ভেন্যু একানা স্টেডিয়ামে তো তাঁরা অপ্রতিরোধ্য। একানা স্টেডিয়ামে দুই বারই মুম্বইকে হারিয়েছে লখনউ। আজ সেই জয়ের ধারা অব্যাহত থাকে কি না সেটাই দেখার। কোথায়, কখন দেখা যাবে এই ম্যাচ?

আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?

আজকের আইপিএল ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)।

কোথায় খেলা হবে লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএলের ম্যাচটি?

লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আজকের ম্যাচটি লখনউয়ের হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে আয়োজিত হবে।

কখন শুরু হবে লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএলের ম্যাচটি?

আজ শুক্রবার, ৪ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।

কোথায় দেখবেন লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?

লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget