এক্সপ্লোর

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের নতুন বোলিং কোচ হলেন পারস মামব্রে

Mumbai Indians New Bowling Coach IPL 2025: রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে যে ভারতীয় ক্রিকেট দল টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই দলের কোচিং স্টাফ হিসেবেও ছিলেন পারস মামব্রে।

মুম্বই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন পারস মামব্রে। ১৬ অক্টোবর, বুধবারই মুম্বই ইন্ডিয়ান্স এক বিবৃতি দিয়ে বোলিং কোচ হিসেবে পারসকে যোগ করার কথা জানিয়েছে। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন লসিথ মালিঙ্গা। তাঁর সঙ্গেই দায়িত্ব সামলাবেন পারস মামব্রে। এর আগেও পারস মামব্রে মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব সামলেছেন। মুম্বইয়ের আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের পেছনে পারসের অবদান ছিল অনস্বীকার্য। কয়েকমাস আগে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে যে ভারতীয় ক্রিকেট দল টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই দলের কোচিং স্টাফ হিসেবেও ছিলেন পারস মামব্রে।

এর আগে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব সামলেছেন পারস। তবে ২০০৮ সালে আইপিএলের সূচনালগ্ন থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িয়ে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। পরে ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন পারস। পাঁচবারের আইপিএল জয়ী মুম্বই দলে ফের কোচিং স্টাফ হিসেবে ফিরতে চলেছেন পারস। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

গত মরশুমে আইপিএলে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার থেকে নেতৃত্বের ব্যাটন কেড়ে দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। কিন্তু তিনি সাফল্য এনে দিতে পারেননি। বরং ওয়াংখেড়েতেই বিদ্রুপ ও বিতর্কের কেন্দ্রে ছিলেন। আইপিএল রেকর্ড চ্যাম্পিয়নদের দলে একাধিক মহাতারকা রয়েছেন। তা সত্ত্বেও গত বারের লিগ তালিকায় সবার নীচে ছিল পল্টনরা। দলের অন্দরমহলের পরিবেশ নিয়েও গোটা আইপিএল জুড়েই জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। মূলত রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে দলের নতুন অধিনায়ক করা নিয়েই সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরার মতো একাধিক সিনিয়র তারকা অখুশি ছিলেন বলে খবর ছিল। তারপর আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হলেও, রোহিতের পর দলের দায়ভার পেয়েছেন সূর্যকুমার। তারপর থেকেই পরবর্তী মরশুমে সূর্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন বলে প্রবল জল্পনা শুরু হয়।

ইতিমধ্যেই কোন তারকাকে ফ্র্য়াঞ্চাইজি রিটেন করবে, কাকে ছেড়ে দেবে, তাই জোরকদমে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত যে দল নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, সটি হল মুম্বই ইন্ডিয়ান্স।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget