এক্সপ্লোর

IPL 2025 Points Table: ভেস্তে গেল ম্যাচ, টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কেকেআর, ১ পয়েন্ট পেয়ে কততে উঠে এল কোহলিদের আরসিবি?

RCB vs KKR: চিন্নাস্বামীতে আরসিবি বনাম কেকেআর ম্যাচে এক বলও খেলা সম্ভব হয়নি।

নয়াদিল্লি: দিন দশেক স্থগিত থাকার পর শনিবার, ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR) ম্যাচ দিয়ে আইপিএল (IPL 2025) পুনরায় শুরু হওয়ার কথা ছিল। তবে শুরু আর হল কই। আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করেই বিকেল গড়াতে বেঙ্গালুরুতে ঝেপে নামল বৃষ্টি। এমন বৃষ্টির জেরে ম্যাচে খেলা শুরু করা তো দূর, টসই করা গেল না। সম্পূর্ণ ভেস্তে গেল খেলা। এক পয়েন্ট করে ভাগ করে নিল আরসিবি ও কেকেআর।

এই ম্যাচ জিতলেও যে খুব একটা লাভের লাভ হত তেমন না, তবে প্লে-অফের ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে দুই পয়েন্টই কেকেআরের একমাত্র বিকল্প ছিল। কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ায় প্লে-অফের সব আশা শেষ হয়ে গেল। বিগত দুইবারের মতো এবারও কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরে প্লে-অফে পর্যন্ত উঠতে পারল না।

আরসিবির ক্ষেত্রে ছবিটা কিন্তু এবারে সম্পূর্ণ ভিন্ন। আট ম্যাচ জিতে প্লে-অফের দোরগোড়ায় ছিল আরসিবি। এই ম্যাচে এক পয়েন্ট পেয়ে গুজরাত টাইটান্সকে টপকে লিগ তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গেল তাঁরা। বিরাট কোহলিদের প্লে-অফ কার্যত নিশ্চিত। হ্যাঁ, এখনও কার্যত নিশ্চিতই। ১৭ পয়েন্ট পেলেও আরসিবির প্লে-অফ যাওয়ার টিকিট এখনও পাকা হয়নি। সম্ভাবনা খুবই সামান্য হলেও, এখনও অঙ্ক বিপক্ষে গেলে আরসিবি টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে পারে।

আরসিবি নিজেদের দুই ম্যাচই যদি হারে এবং দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স দুই ম্যাচ জেতে এবং পঞ্জাব কিংস এক ম্যাচে জয় পায়, তাহলে একাধিক দলের দখলে ১৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে প্লে-অফে পৌঁছনোটা নেট রান রেটের বিচারেই হবে, তাই আরসিবির প্লে-অফ এখনও নিশ্চিত নয়। কিন্তু এই সম্ভাবনা যে বেশ কম, তা বলাই বাহুল্য।

বৃষ্টির আশঙ্কা ছিলই। শনিবার সন্ধ্যা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে বেঙ্গালুরুতে। টস পিছিয়ে যায়। তবু মনে করা হয়েছিল যে, বৃষ্টি থামলে ম্যাচ শুরু করা যাবে। চিন্নাস্বামী স্টেডিয়ামের জল নিষ্কাশনী ব্যবস্থা বিশ্বমানের। বৃষ্টি থামলে ৪০-৪৫ মিনিটের মধ্যে খেলা শুরু করে দেওয়া সম্ভব। আইপিএলের নিয়ম হচ্ছে, বৃষ্টিতে টসও না করা গেলে ম্যাচ শুরুর জন্য সর্বোচ্চ রাত ১০টা ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যায়। সেক্ষেত্রে ৫ ওভার করে দুই ইনিংসের ম্যাচ হয়। কিন্তু তার জন্য রাত ১০.৪০ মিনিটে টস করতে হয়। শনিবার রাত ১০.২৩ মিনিটেও যখন বেঙ্গালুরুতে বৃষ্টি থামল না, তখনই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget