এক্সপ্লোর

IPL 2025: টানা ৪ হারে জেরবার দল, আরসিবির বিরুদ্ধে মাঠে নামার আগে দুঃসংবাদ ভেসে এল রয়্যালস শিবিরে

Sanju Samson: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তলপেটে চোট পান স্যামসন এবং সেই কারণেই তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি।

নয়াদিল্লি: এ বছরে এখনও পর্যন্ত আইপিএল (IPL 2025) মরশুমটা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জন্য খুব একটা ভাল কাটেনি। লিগ তালিকায় আট নম্বরে রয়েছে রয়্যালস। টুর্নামেন্টের শুরু থেকেই দলের অধিনায়কও ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছেন। ফের একবার সঞ্জু স্যামসন (Sanju Samson) চোটের সমস্যায় মাঠে নামতে পারবেন না।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তলপেটে চোট পান স্যামসন এবং সেই কারণেই তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। স্ক্যানের পর তাঁকে সেই ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই চোটের কারণেই বৃহস্পতিবার, ২৪ এপ্রিলও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবেন না সঞ্জু। রাজস্থান রয়্যালসের তরফে আজ এক বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হয়েছে। সঞ্জুর অনুপস্থিতিতে গত ম্যাচের মতোই রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করতে দেখা যাবে রিয়ান পরাগকে।  

রাজস্থানের তরফে বিবৃতিতে জানানো হয় দলের অধিনায়ক স্যামসন আরসিবির বিরুদ্ধে ম্যাচের জন্য দলের সঙ্গে বেঙ্গালুরুতে যাবেন না। বদলে তিনি দলের বেস রাজস্থানেই থাকবেন এবং মেডিক্যাল স্টাফদের সঙ্গে নিজের চোট সারানোর জন্য কাজ চালিয়ে যাবেন। তাঁর ফিটনেস এবং পরিস্থিতি দেখেই ম্যাচ অনুসারে রয়্যালস ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়।

স্যামসনের অনুপস্থিতিতে গত ম্যাচে রয়্যালসের হয়ে মাঠে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সি ক্রিকেটার আইপিএলে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন গুগল সিইও সুন্দর পিচাইও। সুন্দর পিচাই এক্স হ্যান্ডলে লেখেন, 'আইপিএলে অষ্টম শ্রেণির এক ছাত্রের খেলা দেখার জন্য ঘুম থেকে উঠেছি! কী অবিশ্বাস্য অভিষেক!'

 

তরুণ বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার সম্ভবত স্যামসনের অনুপস্থিতিতে চিন্নাস্বামীতেও ফের একবার মাঠে নামতে চলেছেন। তাঁকে ব্যাট করতে দেখার জন্য কিন্তু অনেকেই সেই ম্যাচের অপেক্ষায় থাকবেন।  তবে আট ম্যাচে মাত্র দুইটি জেতা রয়্যালসদের জন্য সময় ক্রমশই কমে আসছে। প্লে অফে পৌঁছতে হলে কিন্তু তাঁদের কার্যত বাকি সব ম্য়াচই জিততে হবে। তাই আরসিবির বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে মরিয়া হবে রয়্যালসরা। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা যেতেই পারে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget