এক্সপ্লোর

IPL 2025: 'জীবনে সিএসকের এত খারাপ অবস্থা দেখিনি', হলুদ ব্রিগেডের টানা ব্যর্থতার জন্য কাকে দুষলেন রায়না?

Chennai Super Kings: আপাতত আট ম্যাচ খেলে ছয়টি হারের জেরে চলতি আইপিএলের লিগ তালিকায় সবার নীচে রয়েছে চেন্নাই সুপার কিংস।

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজির (যুগ্মভাবে) অবস্থা চলতি মরশুমে বেশ করুণ। লিগ তালিকায় একেবারে তলানিতে রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে প্রত্যাবর্তনও দলের পরিস্থিতি বদলাতে পারেনি। চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে একেবারে নয় উইকেটে দুরমুশ হতে হয়েছে হলুদ ব্রিগেডকে। আট ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে তারা। দলের এমন করুণ পরিস্থিতিতে এবার মুখ খুললেন তারকা প্রাক্তনী সুরেশ রায়না (Suresh Raina)। 

দলের এই পরিস্থিতির জন্য কোনও রাখঢাক না করে সরাসরি কোচ ও ম্যানেজমেন্টকে দুষলেন 'মিস্টার আইপিএল'। রায়নার মতে নিলামেই ভুল করেছেন কোচ ও ম্যানেজমেন্ট। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলকে রায়না বলেন, 'আমার মনে হয় নিলামে কোচ, ম্য়ানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নেয়নি। নিলামে তো প্রচুর তরুণ তুর্কি, প্রিয়াংশ আর্যর মতো প্রতিভাবানরা ছিল। ও তো ইতিমধ্যেই সেঞ্চুরিও করে ফেলেছে। শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থকে নেওয়া হয়নি। বাকি দলগুলিকে দেখুন কী আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। আমি জীবনে সিএসকের এত খারাপ অবস্থা হতে দেখিনি।'

আরেক সিএসকে প্রাক্তনী হরভজন সিংহের গলাতেও প্রায় একই সুর শোনা গেল। তিনি বলেন, 'সিএসকেতে অনেকজন ক্রিকেটার রয়েছেন বটে। তবে তুমি (রায়না) যেমন বললে, নিলামে ওরা কোনও বড় ক্রিকেটারের পিছনে ছোটেনি। ঋষভ পন্থ, কেএল রাহুলদের কেনেনি। যে সকল তরুণ ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে, তাদের মধ্যে তো কাউকে দেখে মনে হচ্ছে না যে তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।'

আইপিএলের মাঝ মরশুমেই আমরা পৌঁছেছি। তবে সিএসকের বর্তমান যা পরিস্থিতিতে তাতে হলুদ ব্রিগেডের প্লে-অফে পৌঁছনো অসম্ভব না হলেও, সেই পথ যে বেশ কঠিন, তা বলাই বাহুল্য। আইপিএলের অতীত পরিসংখ্যান অনুযায়ী সচরাচর প্লে-অফে পৌঁছনোর জন্য আট ম্যাচ জিততে হয়। সেই অনুযায়ী সিএসকেকে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে। এরপর ধোনি বাহিনী ঘরের মাঠেই সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে। ঘরের মাঠে সমর্থকদের সামনে তারা জয়ে ফিরতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget