এক্সপ্লোর

RCB vs PBKS: দুরন্ত ডেভিড, টিমের অর্ধশতরান সত্ত্বেও ৯৫ রানেই থামল আরসিবি ইনিংস

IPL 2025: টিম ডেভিড ও রজত পাতিদার বাদে কোনও আরসিবি ব্যাটার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুই অঙ্কের রান অবধি করতে পারেননি।

বেঙ্গালুরু: এক সময় মনে হচ্ছিল আরসিবি (RCB vs PBKS) হয়তো ৬০ রানের গণ্ডিও পার করতে পারবে না। তাসের ঘরের মতো ভাঙছিল ব্যাটিং। তবে শেষমেশ একাই লড়লেন টিম ডেভিড (Tim David)। ২৬ বলে দুরন্ত ৫০ রানের ইনিংস খেললেন তিনি। তবে বাকিদের ব্যর্থতায় ১৪ ওভারের ১০০ রানের গণ্ডিও পার করতে পারল না আরসিবি। ইনিংস থামল ৯৫/৯।  

এদিন বৃষ্টির জন্য দীর্ঘ সময় ম্যাচ শুরুই করা যায়নি। তবে বেঙ্গালুরুর মাঠে জলনিকাশি ব্যবস্থা বিশ্বমানের। তাই বৃষ্টি থামলেই যে ম্যাচ শুরু করা যাবে,  সেই সম্ভাবনা ছিলই। হয়ও তাই। তবে বৃষ্টির জেরে ম্যাচের ওভারের পরিমাণ কমে আসে। ১৪ ওভার করে দুই ইনিংসে খেলা হবে বলে নির্ধারিত হয়। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। এই ম্যাচে তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়াই মাঠে নামে পঞ্জাব।

আরসিবির বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা শুরু থেকেই প্রমাণ করেন পঞ্জাব বোলাররা। নতুন বল হাতে এই ম্যাচের আগে পাওয়ার প্লেতে মাত্র একটি সাফল্য পেয়েছিলেন অর্শদীপ সিংহ। তবে আজ দুই আরসিবি ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলিকে ফেরান অর্শদীপ। জাভিয়ের বার্টলেট লিয়াম লিভিংস্টোনকে ফেরান। পাওয়ার প্লের চার ওভারে ২৬ রানে তিন উইকেট হারায় আরসিবি। তবে পাওয়ার প্লে শেষ হলেও, উইকেট পড়ার ধারা কমেনি।

ক্রুণাল, জীতেশ শর্মারা ম্যাচে প্রভাবই ফেলতে পারেননি। যুজবেন্দ্র চাহাল নিজের পরিচিত মাঠে প্রাক্তন দলের বিরুদ্ধে স্পিন ভেল্কিতে সকলকেই বিপাকে ফেলেন। রজত পাতিদারকে ২৩ রানে ফেরান তিনিই। মনোজ ভাঙড়ে যখন মার্কো জানসেনের বলে আউট হন, তখন আরসিবির স্কোর সাত উইকেটের বিনিময়ে ৪২ রান। এমন পরিস্থিতিতে আরসিবি আদৌ কত রান তুলতে পারবে সেই নিয়ে সংশয়ে ছিলেন অনেকে। তবে টিম ডেভিড প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয়। 

এই পিচে যেখানে অপর ব্যাটাররা ব্যাটে বলে করতেই বিপাকে পড়ছিলেন, সেখানে ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড। তিনি বিধ্বংসী মেজাজে অর্ধশতরান পূরণ করেন। ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা হাঁকান ডেভিড। তাঁর দৌলতেই ৯৫ রান পর্যন্ত পৌঁছয় আরসিবি। এই রান জয়ের জন্য যথেষ্ট হয় কি না, এবার সেটাই দেখার বিষয়।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget