এক্সপ্লোর

IPL 2025: 'এটা আমার মাঠ', স্পিন ভেল্কিতে সিএসকেকে কুপোকাত করে রাহুলেরন্যায় সেলিব্রেশন বরুণ চক্রবর্তীর

Varun Chakravarthy: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার ওভারে ২২ রানের বিনিময়ে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী।

চেন্নাই: এবারের আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের এক ম্যাচ অন্তর জয়ের ধারা অব্যাহত রয়েছে। চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে কার্যত দুরমুশ করে মরশুমের তৃতীয় ম্যাচ জিতে নিয়েছে কেকেআর (CSK vs KKR)। ম্যাচ বল হাতে ফের একবার কেকেআরের হয়ে দলের তারকা স্পিনাররা। ম্যাচের পরেই বরুণ চক্রবর্তীও (Varun Chakravarthy) এই জয়ের উচ্ছ্বাসে গা ভাসান। কেএল রাহুলের (KL Rahul) ভঙ্গিমাতেই জয় উদযাপন করতে দেখা যায় তাঁকে। 

বরুণ সাধারণত তাঁর স্পিন জুড়িদার সুনীল নারাইনের মতো সাফল্য পেয়েও নির্লিপ্ত থাকেন। কেএল রাহুলের স্বভাবচরিত্রও অনেকটা একইরকম। শান্ত, নম্র। কিন্তু আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলার পরেই তাঁকে দারুণ ভাবে জয় উদযাপন করতে দেখা যায়। ব্যাট দিয়ে একটি গোল ব্যাটটা মাটিতে ঠোকেন তিনি। অনেকটা যেন তলোয়ার গাঁথার মতো। ইঙ্গিত স্পষ্ট ছিল। এটা আমার মাঠ। বেঙ্গালুরুই যে তাঁর হোমগ্রাউন্ড।

তেমনই শুক্রবার, ১১ এপ্রিল অ্যাওয়ে দল কেকেআরের হয়ে মাঠে নামলেও, বরুণ যে ভূমিপুত্র। তিনি তো তামিলনাড়তেই জন্মেছেন, সেখানের দলের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন। রাহুলের সেলিব্রেশন থেকে অনুপ্রাণিত হয়ে বরুণও নিজের ইঙ্গিতে স্পষ্ট জানিয়ে দেন তিনিই ভূমিপুত্র। কেকেআরের তরফে তাঁর এই ইঙ্গিতের ভিডিওটি পোস্টও করা হয়। লেখা হয়, 'বার্তাটা খুব জোরাল এবং স্পষ্ট। এটা বরণের ঘর।'

 

এদিন বল হাতে বরুণ দুই ও সুনীল নারাইন তিনটি উইকেট নিয়েছিলেন। তবে মঈন আলি মাত্র একটি উইকেট নিলেও, শুরুতে তাঁর বোলিং সকলেরই নজর কাড়ে। তিন স্পিনারের দাপটেই সিএসকে কোনওক্রমে ২০ ওভারে নয় উইকেটে ১০৩ রান তোলে। জবাবে ৫৯ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর। 

ম্যাচ শেষে মঈন আলি কিন্তু বরুণ ও সুনীল নারাইন, নিজের দুই সহ স্পিনার যোদ্ধারই প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন 'আমি মনে করি সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী অসাধারণ। বিশেষ করে সুনীলের কথা আমাকে বলতেই হবে। ওঁদের খেলা মাঝের ওভারগুলোতে খুবই চাপের যে কোনও ব্যাটারের পক্ষে। আমার লক্ষ্যই থাকে যে শুরুতে কিছুটা চাপে ফেলে দেওয়া প্রতিপক্ষের টপ অর্ডারকে। এছাড়া ওঁদের থেকে প্রতিমুহূর্তে শেখার চেষ্টা করছি।' 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget