এক্সপ্লোর

Virat Kohli: LSG-র বিরুদ্ধে জিতে প্রথম দুইয়ে শেষ করার লক্ষ্যে RCB, জোড়া নজিরের দোরগোড়ায় বিরাট কোহলি

LSG vs RCB: আরসিবি যেখানে লিগ তালিকায় প্রথম দুইয়ে শেষ করে কোয়ালিফায়ার ১-এ নামার লক্ষ্যে, সেখানে লখনউ প্লে-অফ থেকে ছিটকে গিয়ে কেবলই সম্মানরক্ষার লড়াইয়ে মাঠে নামবে।

লখনউ: আইপিএলের (IPL 2025) এ মরশুমের শেষ গ্রুপ পর্বের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru) একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে দুই দলের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। এক দল যেখানে লিগ তালিকায় প্রথম দুইয়ে শেষ করে কোয়ালিফায়ার ১-এ নামার লক্ষ্যে, তো আরেক দল প্লে-অফ থেকে ছিটকে কেবলই সম্মানরক্ষার লড়াইয়ে মাঠে নামবে।

ঋষভ পন্থ, মিচেল মার্শ, জস হ্যাজেলউড, ফিল সল্ট, দুই দলেই তারকার কমতি নেই। তবে সবার নজর সবথেকে বেশি যাঁর দিকে থাকবে, তিনি আর কেউ নন, বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবির মহাতারকা কোহলি এই ম্যাচে বড় রান করে একদিকে যেখানে দলের প্রথম দুইয়ে থাকা সুনশ্চিত করতে চাইবেন, তেমনই তাঁর সামনে কিন্তু জোড়া নজির গড়াও হাতছানি রয়েছে।

এই ম্যাচে বিরাট যদি আর মাত্র ২৪ রান করেন, তাহলে তিনি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে নয় হাজার রানের (আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে) গণ্ডি পার করবেন। আপাতত কোহলি আরসিবির জার্সিতে ২৭০ ইনিংসে মোট ৮৯৭৬ রান করেছেন। আর কোহলির ব্যাট থেকে যদি ৫০ বা তার বেশি রান বের হয়, তাহলেও ইতিহাস গড়বেন 'কিং কোহলি'। আপাতত ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ৬২ বার আইপিএলে ৫০ রানের গণ্ডি করেছেন কোহলি। 

হালে কোহলির স্পিন বোলিং, বিশেষ করে লেগ স্পিনের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড খুব একটা আহামরি নয়। একাধিকবার লেগ স্পিনের বিরুদ্ধে উইকেট হারিয়েছেন তিনি। লখনউ দলের লেগ স্পিনার দ্বিগেশ রাঠি এবারের আইপিএলেই নিজের অভিষেক ঘটালেও, ইতিমধ্যেই বেশ নজর কেড়েছেন। তাঁর বিরুদ্ধে কিন্তু কোহলির লড়াইটা বেশ মজাদার হতে চলেছে। ম্যাচের আগে রাঠিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কোহলির উইকেট নিলেও কি নিজের ইতিমধ্যেই বিখ্যাত হওয়া 'নোটবুক' সেলিব্রেশন করবেন? 

রাঠিকে প্রশ্ন করা হয়, 'এরপর কার নম্বর?' অর্থাৎ এরপর তাঁর নোটবুকে কার নাম উঠতে চলেছে। দর্শকদের মধ্যে থেকেই 'বিরাট কোহলি'-র নাম ভেসে আসে। জবাবে দ্বিগেশ অত্যন্ত নম্রভাবে মাথা নারিয়ে এই পরামর্শ সরাসরি খারিজ করে দেন। হয়তো ভারতীয় কিংবদন্তির প্রতি সম্মান থেকেই হয়তো দ্বিগেশ তাঁকে আউট করলে এই নোটবুক সেলিব্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার এই ম্যাচেই নির্বাসনের পর মাঠে ফিরছেন কোহলি। এই সেলিব্রেশনের জেরেই বিসিসিআই তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছিল। তাই সেই শাস্তি পুনরায় এড়ানোর জন্যও তিনি হয়তো এই সেলিব্রেশন আপাতত সিন্দুকে তুলে রাখছেন।

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের লাইভ আপডেটস পেতে ক্লিক করুন এখানে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget