এক্সপ্লোর

SRH vs KKR match highlights: নারিন, বরুণের স্পিন ফাঁদের পর ব্যাটে রাহানে, রঘুবংশীর দুরন্ত ব্যাটিং, SRH-কে সহজে হারাল KKR

IPL 2026: পাঁচ ম্যাচ পরে সানরাইজার্স হায়দরাবাদের বিজয়রথ থামাল কলকাতা নাইট রাইডার্স।

হায়দরাবাদ: এক দল নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে মাঠে নেমেছিল, আরেক দল জিতেছিল টানা দুই ম্যাচ। আইপিএলে (IPL 2026) 'সুপার সানডে'-তে প্রথম ম্যাচে তাই সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের (SRH vs KKR) হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা ছিলই। ম্যাচের প্রথম ইনিংসে সেই লড়াইটা দেখা গেলেও, দ্বিতীয় ইনিংসে সেই লড়াইটা দেখা গেল না। ১৬৬ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে, সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিল নাইট শিবির।

এদিন সানরাইজার্সের টপ অর্ডার ব্যাটাররা শুরুটা বিধ্বংসী মেজাজে করলেও, দলকে ম্যাচে ফেরান কেকেআরের স্পিনাররা। শুরুতে অভিষেক শর্মাকে কার্তিক ত্যাগী ১৫ রানে আউট করে কেকেআরকে সাফল্য এনে দিয়েছিলেন। তবে তারপর ঈশান কিষাণ ও ট্র্যাভিস হেড ইনিংসের হাল ধরেন। ২২ বলে অর্ধশতরান করেন হেড। নয় ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলে সানরাইজার্স। তবে বরুণ হেডকে ৬১ রানের ফেরানোর পরেই ধস নামা শুরু করে সানরাইজার্সের ব্যাটিংয়ে। মাত্র ৬০ রানের ব্যবধানে শেষ নয় উইকেট হারায় 'অরেঞ্জ আর্মি'। তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন নেন দুই উইকেট, একটি উইকেট নেন অনুকূল রায়। কার্তিক ত্যাগীও দুই উইকেট নেন। সবমিলিয়ে সম্মলিত বোলিং প্রচেষ্টায়ই সানরাইজার্সকে অল্প রানে বেঁধে রাখতে সক্ষম হয় নাইট শিবির। 

তারপরে ব্যাটে নেমে কেকেআরের ওপেনিংয়ে ফেরা ফিন অ্যালেন বিধ্বংসীভাবে ইনিংস শুরু করে দলকে ম্যাচে খানিকটা এগিয়ে দেন। তিনি ২৯ রানে আউট হলেও, ততক্ষণে চার ওভারে ৪৯ রান তুলে ফেলেছে কেকেআর। নাইটদের রানের গতি যাতে না কমে, তা সুনিশ্চিত করেন অঙ্গকৃষ রঘুবংশী। অধিনায়ক রাহানের সঙ্গে মিলে তিনি অত্যন্ত পরিপক্ক একটি পার্টনারশিপ গড়েন। প্রয়োজনে বড় শটও আসে ব্যাট থেকে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এক, দুই রান নিয়ে স্কোরবোর্ড একটু একটু করে এগিয়ে নিয়ে যান তাঁরা। তাঁদের অর্ধশতরানের পার্টনারশিপই নাইটদের জয়ের পথ সুগম করে। 

রাহানে অল্পের জন্য অর্ধশতরান মিস করলেও, চলতি মরশুমে নিজের তৃতীয় অর্ধশতরান হাঁকান রঘুবংশী। রাহানে ৪৩ রান করেন, অঙ্গকৃষ ৫৯ রানে সাজঘরে ফেরেন। তাঁদের ব্যাটিং ইনিংসই কেকেআরকে ম্যাচে এগিয়ে দেওয়ার পর ফিনিশিং টাচটা দেন রিঙ্কু সিংহ। ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি। জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল নাইট শিবির।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget