এক্সপ্লোর

IPL 2026: স্যামসন দলে আসতেই আইপিএল শুরুর আগে বড়সড় বদলের কথা ঘোষণা করলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ

Chennai Super Kings: গত মরশুমে প্রথমবার লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস।

চেন্নাই: আইপিএলের (IPL 2026) দামামা বেজে গিয়েছে। আর দিন দু’য়েক পরেই শুরু হচ্ছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব। নতুন মরশুম মানেই নতুন উদ্যম, নতুন আশা, নতুন স্বপ্ন। এবারের আইপিএলে নতুনভাবে শুরু করার স্বপ্ন নিয়েই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর নিজেদের সেই লক্ষ্যে বড় বদলও ঘটাতে চলেছে তারা। অন্তত সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) তেমনটাই ইঙ্গিত করেছেন।

গত মরশুমে সিএসকে একেবারে মুখ থুবড়ে পড়ে। লিগ তালিকায় প্রথমবার সবার নীচে শেষ করে হলুদ ব্রিগেড। এ মরশুমে সেই হতাশা ঝেড়ে ফেলে ফের সাফল্য পেতে মরিয়া সিএসকে। গত মরশুমে তাদের ব্যর্থতার অন্যতম বড় কারণ ছিল দলের টপ অর্ডারের দুর্বলতা। সেই দুর্বলতা দূর করার লক্ষ্যেই হলুদ ব্রিগেড এবার বদল ঘটাচ্ছে।

আইপিএলের অধিনায়কদের প্রাক মরশুম জমায়েতে রুতুরাজকে দলের ওপেনিং কম্বিনেশন নিয়েই প্রশ্ন করা হয়েছিল। তখনই তিনি জানান এবারে সিএসকের ওপেনিং পার্টনারশিপে বদল ঘটতে চলেছে। টপ অর্ডারে ফিরছেন দলের অধিনায়ক। রুতু জানান তিনি আর সঞ্জু স্যামসন (Sanju Samson) এবার সিএসকের হয়ে ওপেনিং করবেন।   

গত মরশুমে সিএসকের হয়ে শুরুতে ঘুরিয়ে ফিরিয়ে ওপেনিং করেছিলেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। রুতুরাজ তিন নম্বরেই মূলত ব্যাটিং করেছিলেন। পরবর্তীতে আযুষ মাত্রেকে ওপেনিং করতে দেখা যায়। তবে এবার নবাগত স্যামসনকে সঙ্গে নিয়ে রুতুই ওপেনিং করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।  

তবে এ মরশুম শুরুর আগে ফের একবার যে প্রশ্ন সিএসকেকে ঘিরে উঠছে, সেটা হল এটাই কি মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল মরশুম? প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি যদিও ধোনির আইপিএল থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ধোনির সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন। তিনি একটি অনুষ্ঠানে বলেন, 'আমি এই বিষয়ে ধোনিকেF  যা বলার বলব, যে কী করতে হবে, না হবে, সংবাদমাধ্যমকে বলব না।'

উল্লেখ্য, এই বছর সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন, যাঁকে দলে ধোনির উত্তরসূরি বলা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে, এটি ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। শেষমেশ কী হয়, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget