এক্সপ্লোর

CSK vs KKR: 'সাজঘরে বসে ভাবতে হবে', নাগাড়ে হেরে চলা কেকেআর নিয়ে কী ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে?

Kolkata Knight Riders: নিজেদের আইপিএল ইতিহাসে এই প্রথমবার কেকেআর মরশুমের প্রথম পাঁচ ম্যাচ খেলেও জয়হীন।

চেন্নাই: চলতি আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অবস্থা শোচনীয়। টুর্নামেন্টের ২২ ম্যাচ হয়ে যাওয়ার পরে কেকেআরই একমাত্র দল যারা এ মরশুমে একটিও ম্যাচ জিততে পারেনি। মঙ্গলবার, ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন কেকেআর এমন লজ্জাজনক কীর্তি গড়ল, যা এর আগে নাইটদের ইতিহাসে কোনওদিন হয়নি।

আইপিএলের প্রথম ১৮টি মরশুমে কখনও কেকেআর মরশুমের প্রথম ম্যাচ খেলে জয়হীন থাকেনি। তবে রাহানের নাইটবাহিনী সিএসকের বিরুদ্ধে হারের পর সেই রেকর্ডই গড়ল। সম্পূর্ণ হওয়া নাগাড়ে ছয়টি ম্যাচ হেরেছে কেকেআর, এর আগে এমন ঘটনা কেবল একবারই ঘটেছে, তাও তা ১৭ বছর আগের ঘটনা। দিন দিন নিজেদের পারফরম্যান্সে নাইট সমর্থকদের হতাশা আরও বাড়াচ্ছেন রাহানেরা। কখনও ব্যাটিং চলে তো বোলিং খারাপ করে, কোনওদিন বোলিং ভাল হয় তো ব্যাটিং পাতে দেওয়ার মতো হয় না। কোনও নির্দিষ্ট এক জায়গা নয়, কেকেআরের সমস্যা যেন সর্বত্র।

এমন পরিস্থিতিতে কোনও দলের অধিনায়ক কী বলতে পারেন, দলের কোথায় খামতি রয়েছে? ম্যাচের পরে ঠিক এই বিষয়েই প্রশ্ন করা হয়েছিল রাহানেকে। জবাবে নাইট অধিনায়ক বলেন, 'আমার মতে দলের ভারসাম্যর দিক থেকে দেখতে হলে আমাদের মনে হয়েছিল শেষ ম্যাচ এবং এই ম্যাচে যে দল খেলছে, সেটা বেশ ভাল। এই পরিস্থিতিটা সত্যিই খুব কঠিন, আমরা ম্যাচ জিতছি না, সেটা মেনে নেওয়া কঠিন। তবে এর মধ্যেও দলগতভাবে আমাদের ইতিবাচক থাকতে হবে, মাথা নামালে চলবে না, বর্তমানে থাকতে হবে। হ্যাঁ, আমাদের সাজঘরে বসে কীভাবে দলের ভারাসাম্য নিয়ে আলোচনা করার দরকার। প্রয়োজনে দলে বদল ঘটাতে হবে। দল জিতলে অনেক খেলোয়াড়ের খারাপ সময়েও তাদের পাশে থাকা যায়। তবে ফলাফল বিপক্ষে গেলে তো এসব নিয়ে ভাবনাচিন্তা করতেই হয়। কিন্তু পরিস্থিতি যাই হোক, আমাদের ইতিবাচক থাকতেই হবে।'

পিচে কোনও সমস্যা ছিল না, তবে পাওয়ার প্লেতে অত্যন্ত কম রান তোলাটাই হারের বড় কারণ হয়ে দাঁড়াল বলে মনে করছেন রাহানে। 'আমার মতে আমরা বোলিংয়ে বেশ ভাল করেছিলাম। এই পিচে ওদের ১৯০ রানে আটকে দিই আমরা যেখানে ওরা পাওয়ার প্লেতেই ৭০ রান মতো তুলে ফেলেছিল। তবে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আমরা নিজেরা মাত্র ৩৬ রান তুলি, সেটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল বলে মনে হচ্ছে। মাঝের ওভারগুলিতে স্পিনারদের মারা একটু চ্যালেঞ্জিং ছিল, তবে পিচে কোনও সমস্যা ছিল না। আমাদের কোনও একটা ব্যাটারের উচিত ছিল শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচটা এগিয়ে নিয়ে যাওয়া।' মত নাইট নেতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget