এক্সপ্লোর

Rinku Singh: রিঙ্কুর পাশে দাঁড়িয়ে কেকেআর সমর্থকদেরই একহাত নিলেন প্রাক্তন নাইট, কিন্তু কেন?

IPL 2026 KKR: এই রিঙ্কুকেই ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে গত কয়েকটি ম্য়াচে। তাঁকে সহ অধিনায়ক করেছিল ফ্র্য়াঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগেই।

কলকাতা: প্রায় ৫৪ ইনিংস পরে অর্ধশতরান হাঁকিয়েছেন রিঙ্কু সিংহ। আইপিএলের মঞ্চে কেকেআরের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলছিলেন তরুণ বাঁহাতি ব্যাটার। তাঁর ৩৪ বলে ঝোড়ো ৫৩ রানের ইনিংসের ওপর ভর করেই রিয়ান পরাগের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই রিঙ্কুকেই ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে গত কয়েকটি ম্য়াচে। তাঁকে সহ অধিনায়ক করেছিল ফ্র্য়াঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগেই। কিন্তু অধিনায়ক রাহানের মতই চূড়ান্ত অফফর্মে ছিল। দলকে যার খেসারত দিতে হয়েছে। সাত নম্বর ম্য়াচে এসে শেষ পর্যন্ত রিঙ্কুর ব্য়াটেই জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইাডার্স।

যদিও এই সময়ের মধ্যে কেকেআর সমর্থকরা অনেকেই রিঙ্কুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়েছিলেন। অনেকেই বলেছিলেন যে, 'রিঙ্কু যখন গরীব ছিলেন, তখনই ভাল খেলতেন'। আর সেই সমর্থকদেরই এবার একহাত নিলেন আকাশ চোপড়া। প্রাক্তন নাইট তারকা বলছেন, ''রিঙ্কুর জন্য আমি খুব খুশি। ওকে কম ট্রোল করা হয়নি। আমি জানি না এমন বোকা বোকা মানসিকতার মানুষ কীভাবে থাকতে পারে। রিঙ্কু যখন গরীব ছিল, তখন না কি ও ভাল খেলত, এমন মন্তব্যও ওকে নিয়ে করা হয়েছে। আমি একটাই কথা বলব, এগুলো যে বলেন, লজ্জা লাগে না আপনাদের?''

আকাশ আরও বলেছেন, ''মানুষ ওকে অব্যবহারযোগ্য প্লেয়ার বলেছে। এটা ভুলে গিয়েছে যে ও একজন বিশ্বচ্যাম্পিয়ন। প্রচুর সুযোগ কিন্তু ও পায়নি। যে পজিশনে রিঙ্কু ব্যাটিং করে, তা কখনওই অত সহজ কাজ নয়। আর দলও সবসময় ওকে দারুণভাবে ব্যবহারও করেনি। কিন্তু রিঙ্কুকে এমনভাবে ট্রোল করা হয়েছিল, যেন ও কোনও ক্রাইম করেছে।''

হারতে হারতে কোণঠাসা হয়ে যাওয়া কেকেআর দলে যেন অক্সিজেন এনে দিয়েছেন রিঙ্কু সিংহ। হারিয়ে যেতে বসা বিশ্বাস, যে আমরাও জিততে পারি, সেটাই যেন ফিরে পেল রাজস্থানকে হারিয়ে। প্লে অফ যে এখনও সম্ভব, সেই স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন কেকেআরের নতুন সহ অধিনায়ক রিঙ্কু। মাঠেই জয়ের পর কেঁদে ফেলেছিলেন। তাঁকে ডাগ আউটের সামনে আসতেই জড়িয়ে ধরেন কোচ অভিষেক নায়ার। সঙ্গে ছিলেন জয়ের আরেক কাণ্ডারী অনুকূল রায়। রাজস্থানের বিরুদ্ধে রিঙ্কুর পাশে দাঁড়িয়ে তিনিও কিন্তু সমানভাবে দলের জয়ের নেপথ্যে রয়েছেন। আশা করা যায় রিঙ্কুর ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সই কেকেআরকে আগামীতে আরও শক্তিশালী করে তুলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget