এক্সপ্লোর

IPL 2026: আকাশ দীপের বিকল্প খুঁজে নিল কেকেআর, দলে যোগ দিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার

Kolkata Knight Riders: কেকেআরের নতুন বোলার আটটি লিস্ট এ ম্যাচ এবং তিনটি বিশ ওভারের ম্যাচ খেলেছেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আকাশ দীপের পরিবর্ত হিসেবে সৌরভ দুবেকে সই করাল কেকেআর।
  • লুম্বার স্ট্রেসের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশ দীপ।
  • কেকেআরের নতুন বাঁ-হাতি ফাস্ট বোলার সৌরভের এখনও আইপিএলে অভিষেক হয়নি।
  • সৌরভ দুবে ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত ছিলেন।

কলকাতা: সপ্তাহান্তে শুরু আইপিএলের (IPL 2026) মহারণ। তার আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির চোট আঘাতে বিধ্বস্ত। কয়েকদিনের ব্যবধানে দলের দুই তারকা ভারতীয় ফাস্ট বোলার হর্ষিত রানা ও আকাশ দীপ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। হর্ষিতের বিকল্প খোঁজা চলছে বলে দিনকয়েক আগেই কেকেআরের কোচ জানিয়েছিলেন। তবে আকাশ দীপের বিকল্প খুঁজে নিল কেকেআর।  

আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর। তাঁকে ছেড়ে দেওয়ায় কেকেআর শিবিরে আর কোন বাঁ-হাতি ফাস্ট বোলার ছিল না। তবে সেই অভাব পূর্ণ হল। লম্বা, বাঁ-হাতি এক ফাস্ট বোলারকে আকাশ দীপের বদলি হিসাবে সই করাল নাইট শিবির। তাঁর নাম সৌরভ দুবে (Saurabh Dubey)। বাঁ-হাতি এই ফাস্ট বোলারকে সই করার কথা জানিয়ে নাইট শিবির বিবৃতিতে বলে, 'সৌরভ দুবে আকাশ দীপের বিকল্প হিসাবে যোগদান করেছেন। আকাশ দীপ আইপিএল ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন। আমরা আকাশ দীপের দ্রুত সুস্থতা কামনা করি।'

 

আকাশ দীপ লুম্বার স্ট্রেসে চোটের কারণে আইপিএলে খেলতে পারছেন না বলে আইপিএলের বিবৃতিতে জানানো হয়েছে। তিনি আপাতত বেঙ্গালুরুতে চোট সারানোর লক্ষ্যে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন। আকাশ দীপের পরিবর্তে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে কেকেআরের যোগ দিচ্ছেন সৌরভ।   

সৌরভ কিন্তু এর আগেও আইপিএলের অংশ ছিলেন। ২০২২ সালে তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল। কিন্তু সেইবার পিঠের চোটের কারণে তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল। আইপিএলে এখনও অভিষেক ঘটেনি তাঁর। এ মরশুমের নিলামেও তিনি অবিক্রিত ছিলেন। কিন্তু যেহেতু তাঁর নাম রেজিস্টার্ড ক্রিকেটারদের মধ্যে ছিল, তাই সৌরভকে যে কোনও দলই বিকল্প হিসাবে সই করতে পারত। কেকেআর তাই করল। ইতিমধ্যেই তিনি কেকেআর শিবিরে রয়েছেন।

তাঁর বিষয়ে আরও বলতে গেলে, সৌরভ ২০১৯ সালে এমার্জিং এশিয়া কাপে ভারতীয় দলের অংশ ছিলেন। গত বছর অবধি ভারতীয় দলের নির্বাচক থাকা প্রাক্তন বোলার সুব্রত বন্দোপাধ্যায় সৌরভকে মেন্টর করেন। ২৮ বছর বয়সি সৌরভ বিদর্ভের ক্রিকেটার। তিনি আটটি লিস্ট এ ম্যাচ এবং তিনটি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। এবার দেখার আইপিএলে সুযোগ পেয়ে এই বোলার নিজের সৌরভ ছড়াতে পারেন কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget