এক্সপ্লোর

MI vs CSK: স্যান্টনারের কাঁধে চোট, তবে কনকাশন সাবস্টিটিউট হিসাবে নামলেন শার্দুল, সিদ্ধান্ত ঘিরে শুরু বিতর্ক

Mumbai Indians: সাধারণত মাথায় লাগার পর কনকাশন সাব ব্যবহার করার অনুমতি দেওয়া হয়, তবে স্যান্টনারের চোট ছিল কাঁধে। এই ঘিরেই শুরু বিতর্ক।

মুম্বই: বৃহস্পতিবার, আইপিএলের (IPL 2026) 'এল ক্লাসিকো'-তে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (MI vs CSK)। ম্যাচে সঞ্জু স্যামসনের শতরানে ভর করে ১০৩ রানের ব্যবধানে একপেশেভাবে জয় পায় হলুদ ব্রিগেড। সিএসকের ইতিহাসের সবথেকে বড় আইপিএল জয় এবং মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বড় পরাজয়ের দিনে বিতর্কের কেন্দ্রে আম্পায়ারের এক সিদ্ধান্ত।

এদিন শার্দুল ঠাকুর (Shardul Thakur) মুম্বই ইন্ডিয়ান্সের প্রাথমিক একাদশে ছিলেন না। তবে তাঁকে ব্যাট করতে দেখা যায়। এবার অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে যে আইপিএলে তো 'ইমপ্যাক্ট সাব'র নিয়ম রয়েছে, সেই নিয়মের আওতাই শার্দুল ঠাকুর নেমেছেন, এতে প্রশ্ন বা বিতর্কের আবার কী আছে? তবে বিষয়টি হল শার্দুল ইমপ্যাক্ট সাব হিসাবে মাঠে নামেননি। মুম্বই ইন্ডিয়ান্স ইমপ্যাক্ট সাব হিসাবে গজনফরের পরিবর্তে দানেশ মালেবরকে মাঠে নামায়। তারপরেও শার্দুল কীভাবে মাঠে নামলেন, এখানেই হল আসল বিতর্ক।

মুম্বইয়ের বোলিং ইনিংসের ১৭তম ওভারে কার্তিক শর্মার ক্যাচ ধরতে গিয়ে ফুল লেংথ ডাইভ মারেন স্যান্টনার। তবে এই ক্যাচ ধরতে গিয়ে তাঁর কাঁধে চোট লাগে। মুম্বই ইন্ডিয়ান্সের উদ্বেগ বাড়িয়ে স্যান্টনারকে কাঁধে হাত দিয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। তিনি মাঠও ছাড়েন। পরবর্তীতে তাঁকে পল্টনদের সাজঘরে আইসপ্যাক কাঁধে দেখা যায়। এই স্যান্টনারের পরিবর্তেই শার্দুলকে কনকাশন সাব হিসাবে মাঠে নামায়। কিন্তু প্রশ্ন উঠছে যে কনকাশন সাব তখনই পাওয়া যায় যখন কোনও ক্রিকেটারের মাথায় চোট লাগে।

কনকাশন সাব ব্যবহার করার আগে আহত ক্রিকেটারের মেডিক্যাল রিপোর্ট নিয়ে ম্যাচ রেফারির কাছে যেতে হয়। তিনি সবটা বিচার বিবেচনা করে যাতে ওই দল বাড়তি সুবিধা না পায়, তা নিশ্চিত করে, সেই ক্রিকেটারের বদলে এমন এক ক্রিকেটারকে ব্যবহারের অনুমতি দেন যে আহত ক্রিকেটারের দক্ষতার সমগোত্রীয়। সেইদিক থেকে শার্দুল ও স্যান্টনার উভয়েই বোলিং অলরাউন্ডার। সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে চোট স্যান্টনারের কাঁধে ছিল মাথায় নয়, তাহলে কোন যুক্তিতে এবং কী ভিত্তিতে শার্দুলকে কনকাশন সাব হিসাবে নামার অনুমতি দেওয়া হল, সেই নিয়েই উঠছে প্রশ্ন। 

অবশ্য এক্ষেত্রে অনেকে দাবি করছেন কানকাশনের জন্য সবসময় মাথাতেই আঘাত পাওয়া জরুরি নয়। শরীরে যে কোনও অংশে জোরে আঘাত পেলেও মাথায় ক্ষতি করতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে। স্যান্টনারের ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget