এক্সপ্লোর

Mohammed Shami: 'প্রত্যাবর্তন সফরের সবে শুরু', DC-র বিরুদ্ধে শামির পারফরম্যান্সের পরেই বড় ভবিষ্যদ্বাণী পূজারার

IPL 2026: চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে শামি নিজের নতুন দলের হয়ে প্রথম বলেই কেএল রাহুলকে আউট করেন।

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত ঘরোয়া মরশুমে তিন ফর্ম্যাটের তিন টুর্নামেন্ট মিলিয়ে মোট ৬৭টি উইকেট নিয়েছেন। তাও ভারতীয় দলের আশেপাশে তো দূর, যত সময় যাচ্ছে ততই মহম্মদ শামি (Mohammed Shami) টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার সুযোগ পাওয়ার থেকে আরও দূরে সরে যাচ্ছেন। অন্তত বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া তারই ইঙ্গিতবাহী। তবে তাঁর প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) কিন্তু শামির কামব্যাকের বিষয়ে বেশ ইতিবাচক।

চলতি আইপিএলে (IPL 2026) লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে শামি নিজের নতুন দলের হয়ে প্রথম বলেই উইকেট নেন। তিনি কেএল রাহুলকে সাজঘরে ফেরান। আইপিএল ইতিহাসে প্রথম বোলার শামিই ম্যাচে নিজের প্রথম বলেই পাঁচবার উইকেট নিয়ে ইতিহাস গড়েন। ম্যাচে তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে ২৮ রানের বিনিময়ে এক উইকেট নেন। তাঁর এহেন পারফরম্যান্সের পরেই পূজারার দাবি শামির প্রত্যাবর্তন সফরের এটা সবে শুরু।

পূজারা আইপিএলের ব্রডকাস্টারদের এক কথোপকথনের সময় জানান, 'এই আইপিএল মরশুমটা শামির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ও যে টুর্নামেন্টের শুরুটা করেছে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওর পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে ও প্রস্তুত। হ্যাঁ, ও ম্যাচে ২৮ রানে বিনিময়ে এক উইকেটই নিয়েছে, তবে পাওয়ার প্লেতে ওর দল যেমনভাবে শুরুটা করেছিল, তাতে শামি বড় ভূমিকা পালন করেছে। কেএল রাহুলকে ইনিংসের প্রথম বলেই ও আউট করে এবং এর জন্য ওর বাহবা প্রাপ্য।'

পূজারার মতে, 'ও জানে যে রাহুল ইনসাইড আউট শটটা মারতে পছন্দ করে, তাই একটু বাইরের দিকে ও বলটা করেছিল। রাহুল ওই একই শট খেলে, তবে বলটা সোজা ডিপ পয়েন্ট ফিল্ডারের হাতে যায়। তারপরে ও ভাল লাইনে বল করে ব্যাটারদের রানের গতিও বাড়াতে দেয়নি। বিগত এক বছর ধরে শামি ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটে খেলছে এবং ভাল পারফর্মও করেছে। ও নিজের ঘরোয়া ক্রিকেটের ফর্মটাই আইপিএলেও বজায় রেখেছে। দিল্লির বিরুদ্ধে এই পারফরম্যান্সটা শামির প্রত্যাবর্তন সফরের সবে শুরু।'

আইপিএল শুরুর আগে শামি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ‘আইপিএল নিয়ে যদি কথা বলি, তাহলে বলব আমরা অতীত রেকর্ড ঘেটে দেখা হোক, আমার ধারেকাছে আর কোনও ভারতীয় বোলার আছে! তা সত্ত্বে আমি নাকি টি-২০ বোলার নই। বিগত পাঁচ, ছয় বছরের রেকর্ডই দেখা হোক। আমি প্রায় ১৩০টির আশেপাশে উইকেট নিয়েছি। একজন বোলারের কাছে এর থেকে বেশি কী প্রত্যাশা থাকে। হয়তো এই গোটাটাই ভাগ্যের বিষয়। তবে আমি এই গোটাটাই ইতিবাচকভাবে নিচ্ছি।’ 

এবার দেখার শামি নিজের কথামতোই আইপিএলে সেরা পারফরম্যান্স করতে পারেন কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget