এক্সপ্লোর

Suryakumar Yadav: প্রথম ম্য়াচেই 'ইম্প্যাক্ট সাব', মুম্বই শিবিরে গুরুত্ব কমছে সূর্যকুমারের? কী বলছেন কোচ?

KKR vs MI: কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে সূর্যকুমার যাদবকে 'ইম্প্যাক্ট সাব' হিসেবে খেলানো হয়েছিল। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মুম্বই: কিছুদিন আগেই তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছে। দেশের মাটিতে প্রথম দল হিসেবে কুড়ির ফর্ম্য়াটে বিশ্বজয়ের নজির গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দেশর অধিনায়ককেই ফ্র্যাঞ্চাইজি লিগে না কি 'ইম্প্যাক্ট সাব' হিসেবে খেলতে হচ্ছে শেষ পর্যন্ত। কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে সূর্যকুমার যাদবকে 'ইম্প্যাক্ট সাব' হিসেবে খেলানো হয়েছিল। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যিনি দেশের জার্সিতে ক্যাপ্টেন, তাঁকে কি কম গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগে?

এবারের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পাণ্ড্য টস করতে এসেই জানিয়ে দিয়েছিলেন সূর্যকুমার ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। এটা শোনার পরই কিছুটা অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা দর্শকরাও। সূর্যকুমার কেকেআরের ব্য়াটিংয়ের সময় ফিল্ডিং করেননি মুম্বই ইন্ডিয়ান্স তারকা। যদিও পরে ব্যাট হাতে নেমেছিলেন সূর্য। 

এবার সূর্যকুমার যাদবকে নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ''আমি আশা করব সূর্যকুমারকে নিয়ে বিস্তর যে জল্পনা হচ্ছে, তা এবার বন্ধ হয়ে যাবে। সূর্যকুমারের কুঁচকিতে টান লেগেছিল। তার জন্যই আমি সময় নিতে বলেছিলাম। আমি চাইনি এই পরিস্থিতিতে মাঠে নামুক সূর্য। পরের ম্য়াচের আগে সময় আছে। সেই সময়টা ওর জন্য গুরুত্বপূর্ণ। ও অনুশীলন শুরু করেছে ইতিমধ্যেই। কোনও ভুল খবর ছড়িয়ে যাক, একদমই চাইব না।''

উল্লেখ্য, প্রথম ম্য়াচে ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে ২২১ রান তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অন্য়দিকে রিয়ান রিকেলটন ৮১ রান করেন। বল হাতে শার্দুল ঠাকুর ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

 মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। কেকেআরের জার্সিতে অজিঙ্ক রাহানে ও ফিন অ্য়ালেন এদিন ওপেনিংয়ে নেমেছিলেন ব্য়াট হাতে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করেন ২ নাইট ওপেনার। কলকাতা এদিন একাদশে খেলিয়েছিলেন ফিন অ্য়ালেনের সঙ্গে তিন বিদেশি হিসেবে ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন ও ব্লেজিং মুজারাবানিকে। অর্ধশতরান হাঁকাতে না পারলেও ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও দুটো ছক্কায়। তবে রাহানেকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল। তাঁর বয়স হয়ে গিয়েছে। টি-টোয়েন্টির জন্য় একেবারেই না কি উপযুক্ত নয়। এদিন কিন্তু অনেক প্রশ্নের উত্তর ব্যাটে দিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget