এক্সপ্লোর

PBKS vs RR: শুরুতে প্রভসিমরন-ঝড়ের পর শেষের দিকে স্টোইনিস-তাণ্ডব, RR-র বিরুদ্ধে বড় রান তুলল PBKS

IPL 2026: লিগ তালিকার এক নম্বর দলের সঙ্গে চার নম্বর দলের লড়াইয়ে প্রথম ইনিংসে বড়় রান উঠল।

মুল্লানপুর: চলতি আইপিএলের (IPL 2026) লিগ তালিকায় প্রথমার্ধে থাকা দুই দল পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের (PBKS vs RR) ম্যাচে বড় রানের সম্ভাবনা ছিলই। প্রথম ইনিংসে হলও তাই। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ফের একবার অবলীলায় দু'শোর গণ্ডি পার করল পঞ্জাব, সৌজন্যে প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh) ও মার্কাস স্টোইনিস ( Marcus Stoinis)। নতুন বলের বিরুদ্ধে প্রভসিমরন ও ডেথ ওভারে স্টোইনিস, উভয়েই ব্যাট হাতে আগ্রাসী  মেজাজে ইনিংস খেলেন। এর জেরেই ২০ ওভারে চার উইকেটে ২২২ রান তুলল পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজ়ি। 

প্রথমে ব্যাট করতে নেমে স্বভাবচিত আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন ও প্রিয়াংশ আর্য। তবে রাজস্থান রয়্যালসের হয়ে নতুন বলে ফের একবার দলকে সাফল্য এনে দেন জোফ্রা আর্চার। ১১ বলে ২৯ রান করেই ফিরতে হয় আর্যকে। অবশ্য পঞ্জাব ওপেনার আউট হলেও রানের গতি কমেনি। কুপার কনোলি তিনে নেমেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। পাওয়ার প্লেতে ৬৫ রান তোলে পঞ্জাব। তবে তাঁর ইনিংসও বেশিদূর এগোতে পারেনি। ১৪ বলে ৩০ রান করে তাঁকে যশরাজ পুণিয়ার বলে আউট হতে হয়। 

অবশ্য প্রভসিমরন কিন্তু নিজের অসাধারণ ব্যাটিং ফর্ম অব্যাহত রাখেন। আরও একটি হাফসেঞ্চুরি হাঁকান পঞ্জাব কিংস ওপেনার। শ্রেয়স আইয়ারের সঙ্গে মিলে তিনি ইনিংস এগিয়ে নিয়ে যান। তিনিও অবশেষে তরুণ রাজস্থান স্পিনার পুণিয়ার বলেই আউট হন। শ্রেয়স আইয়ার স্বভাবচিত ভঙ্গিমায় ইনিংস এগোচ্ছিলেন। তাঁকে সঙ্গ দেন মার্কাস স্টোইনিস। তবে পঞ্জাব অধিনায়ক নান্দ্রে বার্গারের বলে ৩০ রানে সাজঘরে  ফিরলে ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন অজ়ি তারকা।         

স্টোইনিস ইনিংসের শেষের দিকে ব্যাট হাতে কার্যত ঝড় তোলেন। একের পর এক বল বাউন্ডারি পার করান তিনি। ইনিংসের শেষ ওভারেই মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন স্টোইনিস। শেষমেশ তিনি ২২ বলে ৬২ করে অপরাজিত থাকেন। বোর্ডে বড় রান তোলে পঞ্জাব কিংস। তবে মুল্লানপুরের ব্যাটিং সহায়ক পিচে এই রান তাড়া করা কিন্তু একেবারে অসম্ভব কিছু নয়, বিশেষত যেই দলে বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালের মতো ওপেনাররা রয়েছেন। তাই রাজস্থান রয়্যালসকে রুখতে কিন্তু পঞ্জাব কিংসকে বেশ ভাল বোলিংই করতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget